দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
দক্ষিণের খবর ডেস্ক
প্রকাশ: শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৩১ এএম
আপডেট: শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৩১ এএম
মাদারীপুর জেলার শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) রাতে হোগলারমাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কর্মী সম্মেলনে পাঁচ্চর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় দলীয় নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক কার্যক্রম জোরদার, পারস্পরিক ঐক্য সুদৃঢ় এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সক্রিয় করার বিষয়ে আলোচনা হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব শাহাদাত হোসেন খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব সোহেল রানা।
কর্মী সম্মেলনে সভাপতির বক্তব্যে শাহাদাত হোসেন খান বলেন, কমিটি গঠনের সময় আমরা তাদের অগ্রাধিকার দেবো যারা দলের দুর্দিনে কাজ করেছে, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে তাদেরকেই কমিটিতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। আমরা রাজপথের নেতাকর্মীদের দিয়েই কমিটি গঠন করব।তৃণমূলের নেতাকর্মীরাই হলো বিএনপির সাংগঠনিক শক্তির মূল ভিত্তি। দলের প্রতিটি ইউনিটে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয়ভাবে কাজ করতে হবে। সংগঠনকে শক্তিশালী করতে ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে সব পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় তিনি আরও বলেন,আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার বেশিরভাগ গুলোই পূরণ করেছেন, ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড,কৃষি কার্ড দেওয়া শুরু হয়ে গেছে। আগামী নতুন কমিটিতে তারাই পদ পাবে যারা বিগত ১৭ বছরে রাজপথে ছিলেন।আমি একটি বিষয় মনে করি বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে নেতাকর্মীদের নিয়মিতভাবে মাঠপর্যায়ে কাজ করার কোন বিকল্প নেই। দলীয় শৃঙ্খলা বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
কর্মী সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে সোহেল রানা বলেন, বিএনপি এ দেশ থেকে কখনো পালিয়ে যায়নি,যখন রাজনীতি ব্যক্তি ব্যক্তিবর্গ এদেশের নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছিল তখনি জিয়া পরিবার এদেশের হাল ধরেছে।কঠিন সময়েও জিয়া পরিবার কখনো পালিয়ে যায়নি,ইনশাল্লাহ ভবিষ্যতেও পালিয়ে যাবে না।আপনারা আমাদের প্রধানমন্ত্রীর জনাব তারেক রহমানের উপর একটু আস্থা রাখুন আমি বিশ্বাস করি তিনি ভঙ্গুর অর্থনীতি থেকে এ দেশকে স্বনির্ভরতার দিকে নিয়ে যাবেন।ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়েই একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তোলা সম্ভব। এ জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রেখে কাজ করতে হবে।
কর্মী সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওমর বেপারী, শিবচর উপজেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক ওমর ফারুক ফরাজী,পাচ্চর ইউনিয়ন বিএনপি সভাপতি প্রার্থী আনোয়ার হোসেন বেপারী,পাচ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল খালেক বেপারী,শিবচর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুর বেপারী, যুগ্ন আহবায়ক ইমরান হোসাইনসহ পাঁচ্চর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team