দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পিএম
আপডেট: বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ এএম
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণের খবর:
সারাদেশের ন্যায় মাদারীপুর জেলার শিবচরে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন কর্মসূচি মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর পর থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা শিবচরে এসে জড়ো হন।
জানা গেছে, দলটির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন মাদারীপুর ১,২ ও ফরিদপুর-১ সংরক্ষিত আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সড়ক ৭১ চত্বরে এসে শেষ হয় । এর আগে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় সংসদ সদস্য হেলেন জেরীন খান বলেন,'মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন তা বাস্তবায়ন করেছেন। বাকীগুলোও বাস্তবায়ন করবেন। কৃষি এবং কৃষকের ভাগ্য উন্নয়নে সরকার কাজ করছেন বলেও তিনি মন্তব্য করেন।'
এসময় উপস্থিত ছিলেন, মাদারীপুর -১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী নাদিরা আক্তার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহব্বায়ক কমিটির সদস্য বর্ষিয়ান রাজনীতিবিদ আবু জাফর চৌধুরী, শিবচর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ শাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানা, পৌরসভা বিএনপির আহবায়ক আবুল কালাম মল্লিক, সিনিয়র যুগ্ন আহব্বায়ক হেমায়েত হোসেন খান, সদস্য সচিব আজমল হোসেন খান সেলিম, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক ইমতিয়াজ আহমেদ খান তুরাগ প্রমূখ।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team