দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
NEWS
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পিএম
আপডেট: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পিএম
দক্ষিণের খবর ডেস্ক:
মাদারীপুর জেলার শিবচর উপজেলার নিলখী ইউনিয়নে কথিত কবিরাজ তাইজুল ইসলামকে ঘিরে একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তিনি জামায়াতের রাজনীতির সাথে সম্পৃক্ত বলে স্থানীয়দের দাবি। এবং তিনি দীর্ঘদিন ধরেই এই পরিচয় দেন বলেও স্থানীয়রা দাবি করেন। তার ঘর থেকে জামায়াতে ইসলামীর লিফলেটও পাওয়া গেছে। তবে তিনি জামায়াতে ইসলামের ইউনিয়ন শাখার আমির নন বলে জামায়াতে ইসলামী শিবচর শাখার একটি সূত্র জানায়। তিনি জামায়াতে ইসলামির সাথেও সম্পৃক্ত নন বলেও সূত্রটির দাবী।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ভিডিওতে এক নারীর সঙ্গে একটি কক্ষে থাকা অবস্থায় স্থানীয়দের হাতে তাঁকে আটক হতে দেখা গেছে বলে দাবি করা হচ্ছে।
গত রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার নিলখী ইউনিয়নের পশ্চিম চরকামারকান্দি গ্রামে তাইজুল ইসলামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তাঁর বাবার নাম আব্দুর রহমান মিয়াজী। ঘটনার পর সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। রাতের মধ্যে ফেসবুকের বিভিন্ন আইডি ও গ্রুপে ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার হতে দেখা যায়।
স্থানীয়রা জানান, তাইজুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকার নারী-পুরুষের বিভিন্ন সমস্যা সমাধানের কথা বলে পানিপড়া ও ঝাড়ফুঁকের মাধ্যমে কথিত চিকিৎসা দিয়ে আসছিলেন।
এ বিষয়ে স্থানীয় মসজিদের ইমাম ও মাদ্রাসাশিক্ষক মো. আবুল কালাম আজাদ বলেন, “চিকিৎসার কথা বলে বাসায় এনে নারীদের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ড করেন তিনি। এ ধরনের অপরাধীদের শাস্তি হওয়া প্রয়োজন।”
নিলখী ইউনিয়নের সাবেক যুবদল সভাপতি মো. মিন্টু মাতুব্বর বলেন, তাইজুল ইসলামের পূর্বপুরুষেরা কুমিল্লার বাসিন্দা। তাঁরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করছেন। তাইজুল ইসলাম চিকিৎসাসেবা দেওয়ার কাজের সঙ্গে যুক্ত এবং জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে তিনি দাবি করেন। চিকিৎসার নামে এ ধরনের অসামাজিক কর্মকাণ্ড বন্ধ করা এবং তাঁকে গ্রাম থেকে চলে যেতে বাধ্য করার দাবিও জানান তিনি।
এদিকে, নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তাইজুল ইসলাম দাবি করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে যে নারীকে দেখা গেছে, তিনি তাঁর স্ত্রী। তবে তিনি আত্মগোপনে থাকায় এ বিষয়ে তাঁর সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে শিবচর উপজেলা জামায়াতে ইসলামীর আমির ছরোয়ার হোসাইন মৃধার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,' শীঘ্রই এ বিষয়ে আমরা আনুষ্ঠানিকভাবে লিখিত বিবৃতি দেবো।'
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team