× প্রচ্ছদ সর্বশেষ দক্ষিণের খবর
প্রান্তিক জনপদ রাজনীতি সারাদেশ ফিচার ও ভ্রমন বিবিধ
বিশ্ব
মত-দ্বিমত শিক্ষাঙ্গন ও খেলাধুলা স্বাস্থ্য খেলাধুলা ভিডিও ধর্ম ও ইসলাম তথ্যপ্রযুক্তি বিনোদন লাইফস্টাইল শিল্প-সাহিত্য বিজ্ঞাপন
শীর্ষ সংবাদ

ডিগ্রিরচর-চান্দেরচর সেতু

জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ০১:২৯ এএম

আপডেট: রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ০১:২৯ এএম

জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ
শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের চান্দেরচর বাজার থেকে ডিগ্রির চর এলাকায় যেতে এক সময়ের মরা নদীর(বর্তমানে খাল) উপর নির্মানাধীন মাত্র ৬৬ মিটার দৈর্ঘ্যের সেতুটির কাজ বন্ধ রয়েছে প্রায় দুই বছরেরও বেশি সময় ধরে

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণের খবর:

মাদারীপুর জেলার শিবচর উপজেলার উমেদপুরে একটি সেতুর কাজ বন্ধ হয়ে আছে জমি অধিগ্রহণ জটিলতায়! ২০২৪ সালের ৫ আগষ্ট পরবর্তী সময়ে জমির মালিক বাঁধা দিলে সেতুর কাজ বন্ধ রাখে কর্তৃপক্ষ। প্রায় দুই বছরেও কোন সুরাহা না হওয়ায় বন্ধ রয়েছে কাজ। অপর দিকে দূর্ভোগ বড়েছে এলাকাবাসীর। 

জানা গেছে, শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের চান্দেরচর বাজার থেকে ডিগ্রির চর এলাকায় যেতে এক সময়ের মরা নদীর(বর্তমানে খাল) উপর নির্মানাধীন মাত্র ৬৬ মিটার দৈর্ঘ্যের সেতুটির কাজ বন্ধ রয়েছে প্রায় দুই বছরেরও বেশি সময় ধরে। জমি অধিগ্রহন সংক্রান্ত জটিলতায় গত ২০২৪ সালের আগষ্ট পরবর্তী সময়ে কাজ বন্ধ করে দেয় জমির মালিকেরা। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। তবে এখন পর্যন্ত কোন সুরাহা না হওয়ায় কাজ বন্ধ রয়েছে সেতুর। সেতু নির্মানের সময় চলাচলের জন্য পাশেই খালটি ভরাট করে নির্মান করা হয় একটি বিকল্প সড়ক। সেতু না হওয়ায় ওই সড়ক দিয়েই চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। আর এতে বাড়ছে ভোগান্তি।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৩ সালে ১০ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে ৬৬ মিটার দৈর্ঘ্যের একটি সেতুর নির্মাণ কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি। ২০২৫ সালের মে মাসে যার কাজ শেষ হবার কথা ছিল। একই সাথে শিবচরের আরও তিনটি সেতু নির্মানের কাজ শুরু হলেও তা শেষ হয়েছে বেশ আগে। কিন্তু জমি অধিগ্রহন সংক্রান্ত জটিলায় কাজ বন্ধ থাকায় দূর্ভোগ এখন এলাকাবাসীর। এই সেতু দিয়ে উমেদপুর ইউনিয়নের চান্দেরচর বাজারসহ শিবচরের সাথে যোগাযোগ আশেপাশের বিভিন্ন এলাকার। বিশেষ করে স্কুল-কলেজ-মাদ্রাসা এবং সাপ্তাহিক চান্দেরহাটে মালামাল নিয়ে আসা-যাওয়ায় হাজারো মানুষ। সেতুর পাশের অস্থায়ী সড়ক দিয়ে যাতায়াতে প্রায়ই ঘটছে দূর্ঘটনা।

সেতুর কাজ বন্ধ থাকায় অস্থায়ী সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বর্ষায় বাড়ে দূর্ভোগ

এই পথ দিয়ে নিয়মিত যাতায়াতকারী স্থানীয় তোতা মিয়া বলেন,'এখানে আগে একটা ব্রিজ ছিল। ওইটা ভাইঙ্গা আবার নতুন কইনা ব্রিজের কাজ শুরু হয়। ব্রিজের চান্দ্রেরচর বাজার প্রান্তে একজনের জায়গা। তার বিল্ডিং। ব্রিজ করতে হইলে ওইটা ভাঙতে হবে। জমির মালিক টাকা না পাইয়া মামলা দিছে। এরপর থেকে কাজ বন্ধ। আর আমরা পড়ছি ভোগান্তিতে!'

ভ্যানচালক লিটন ঢালী বলেন,'ব্রিজের কাজ অর্ধেক হবার পর থেকে বন্ধ। ২০২৪ সালের সরকার পরিবর্তনের পর জমির মালিক বাধা দিলে কাজ বন্ধ হয়ে যায়। পাশে যে রাস্তা তৈরি করা হয়েছে, এখান দিয়ে চলাচলে ভীষণ সমস্যা হয়। অনেক বার ভ্যানগাড়ি উল্টে গেছে। যাত্রীরা আহত হয় প্রায়ই।'

স্থানীয় ওয়াসিম বেপারী বলেন,'ব্রিজের পরেই চান্দেরচর বাজার। সপ্তাহে হাট বসে। ব্রিজের কাজ না হওয়ায় লোকজনের মালামাল নিয়ে আসা-যাওয়া করতে কষ্ট হয়। বৃষ্টির দিনে দূর্ভোগের শেষ নাই। প্রায় আড়াই বছর ধরে কাজ বন্ধ। সব মিলিয়ে তিন বছরের বেশি সময় ধরে মানুষের ভোগান্তি। অথচ, দেখার কেউ নাই!'

জমির মালিক সিদ্দিক নামের এক ব্যক্তি বলেন,'ব্রিজের এক পাশে আমার বিল্ডিং এবং জমি রয়েছে। ওই জমির উপর দিয়েই ব্রিজ তৈরি করতেছিল। আমি জমির ক্ষতিপূরণ চাই। সরকারি হিসাব মতেই আমি ক্ষতিপূরণ দাবী করছি। সরকার দ্রুত ক্ষতিপূরণ দিয়ে ব্রিজটি দ্রুত যেন নির্মান করে। আমাদেরও এই দাবী। কাজ থেমে থাকায় আমাদেরও অনেক দূর্ভোগ হচ্ছে।'

জানতে চাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) মাদারীপুর জেলার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী হায়দার খান বলেন,'ওই স্থানে জমি অধিগ্রহণ সংক্রান্ত একটি জটিলতা রয়েছে। যার কারণে কাজ বন্ধ রাখতে হয়েছে। তবে অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা নিরসণে কাজ চলছে। আশা করা যাচ্ছে, দ্রুত সমাধান হবে।'

মন্তব্য করুন

  • শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

    শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

  • অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

    অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

  • শিবচরে হত দরিদ্রদের মাঝে গাভী বিতরণ

    শিবচরে হত দরিদ্রদের মাঝে গাভী বিতরণ

  • 'নতুন প্রজন্মের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে'  _ হেলেন জেরিন খান

    'নতুন প্রজন্মের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে' _ হেলেন জেরিন খান

  • রাজৈরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে কিশোরী নিহত, মা-বোনসহ আহত ৪

    রাজৈরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে কিশোরী নিহত, মা-বোনসহ আহত ৪

  • 'শুধু ভালো ফল নয়, মানবিক গুণাবলিও অর্জন করতে হবে’—শিবচরে ইউএনও এইচ. এম. ইবনে মিজান

    'শুধু ভালো ফল নয়, মানবিক গুণাবলিও অর্জন করতে হবে’—শিবচরে ইউএনও এইচ. এম. ইবনে মিজান

  • ভাঙ্গার মালিগ্রামে রেলিংয়ের সাথে ট্রাকের ধাক্কা, আহত ৩

    ভাঙ্গার মালিগ্রামে রেলিংয়ের সাথে ট্রাকের ধাক্কা, আহত ৩

  • নৌকা বাইচে ঐতিহ্য ফিরেছে ভাঙ্গার কুমার নদে

    নৌকা বাইচে ঐতিহ্য ফিরেছে ভাঙ্গার কুমার নদে

  • মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যববসায়ী আটক

    মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যববসায়ী আটক

  • মাদারীপুরে বাড়িতে একা পেয়ে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা! এক সপ্তাহেও গ্রেপ্তার নেই, আতঙ্কে পরিবার

    মাদারীপুরে বাড়িতে একা পেয়ে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা! এক সপ্তাহেও গ্রেপ্তার নেই, আতঙ্কে পরিবার

সব খবর

  • অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

    অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

  • শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

    শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

  • শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

    নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

  • শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

    শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

  • শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

    শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

  • বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

    বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

  • জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

    জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

  • প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প:  শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

    প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প: শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

  • শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

    শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

সব খবর

আরও পড়ুন

শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

'শুধু ভালো ফল নয়, মানবিক গুণাবলিও অর্জন করতে হবে’—শিবচরে ইউএনও এইচ. এম. ইবনে মিজান

'শুধু ভালো ফল নয়, মানবিক গুণাবলিও অর্জন করতে হবে’—শিবচরে ইউএনও এইচ. এম. ইবনে মিজান

মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যববসায়ী আটক

মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যববসায়ী আটক

মাদারীপুরে বাড়িতে একা পেয়ে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা! এক সপ্তাহেও গ্রেপ্তার নেই, আতঙ্কে পরিবার

মাদারীপুরে বাড়িতে একা পেয়ে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা! এক সপ্তাহেও গ্রেপ্তার নেই, আতঙ্কে পরিবার

প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া

Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.

অনুসরণ করুন

স্বত্ব দক্ষিণের খবর

Developed by Vida Team