দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
দক্ষিণের খবর ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পিএম
আপডেট: মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পিএম
মাদারীপুরের শিবচরে বালতির পানিতে ডুবে সাইমা নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার কুতুবপুর ইউনিয়নের হাজী করিম শিকদারকান্দি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত সাইমা শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাজী করিম শিকদারকান্দি গ্রামের সাইফুল শিকদারের মেয়ে।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার বিকেলে সাইমা বাড়িতে খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে ঘরের ভেতরে থাকা পানিভর্তি একটি বালতিতে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাকে পানিভর্তি বালতি থেকে উদ্ধার করে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জমিল হোসেন খান বলেন, কিছুক্ষণ আগে দুই বছর বয়সী শিশুটিকে ইমার্জেন্সিতে আনা হয়। টয়লেটের একটি বালতিতে পানি ছিল। ওই বালতির পানিতেই ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, কুতুবপুরের ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। শিশুদের নিরাপত্তার বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team