দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
দক্ষিণের খবর ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ এএম
আপডেট: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ এএম
মাদারীপুর জেলার শিবচরে পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো, উপজেলার উৎরাইল পশ্চিমকান্দি এলাকার সৌদি প্রবাসী হুমায়ুন খানের মেয়ে অরিন(৩)। এবং অপর নিহত শিশুটি হলো বহেরাতলা ইউনিয়নের যাদুয়ারচর এলাকার মাহাবুব খানের মেয়ে ফাতেমা(২)।
জানা গেছে, সোমবার উপজেলার শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল গ্রামের পশ্চিমকান্দি এলাকার প্রবাসী হুমায়ুন খানের ৩ বছর বয়সী মেয়ে অরিনকে বাড়ির কোথাও দেখতে না পেয়ে খোঁজাখুজি করে পরিবারের লোকজন। এক পর্যায়ে ঘরের পেছনের পুকুরে তল্লাশি করলে পানির মধ্যে থেকে উদ্ধার করা হয় শিশুটিকে। দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় শিক্ষক পারভেজ বলেন,'সন্ধ্যার আগে পরিবারের লোকজন পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করলে পানির মধ্যে থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করে। বিকেলে সবার অলক্ষ্যে শিশুটি পুকুরে পড়ে যায়। ওদের ঘরের পেছনেই গভীর একটা পুকুর। ধারণা করা হচ্ছে খেলতে গিয়ে পা পিছলে পুকুরে পড়ে যায় শিশু অরিন। ওর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।'
অন্যদিকে যাদুয়ার চর এলাকার মাহাবুব খানের ২ বছর বয়সী মেয়ে ফাতেমা খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে ফাতেমাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.মো. ইব্রাহিম মিয়া জানান,'পানিতে ডুবে পৃথক স্থানে দুই শিশুর মৃত্যু হয়েছে। বিকেলে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার অনেক আগেই তাদের মৃত্যু হয়।'
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team