দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
নেতা-কর্মীদের মিলনমেলা
NEWS
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পিএম
আপডেট: বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পিএম
দক্ষিণের খবর ডেস্ক:
শিবচর উপজেলা ছাত্রদলের আহব্বায়ক ইমতিয়াজ আহমেদ খান তুরাগ এর পিতা দেলোয়ার হোসেন দিলু খানের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় মাদারীপুর ২ ও ৩ আসনের সংসদ সদস্য উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
জানা গেছে, দোয়া মাহফিল উপলক্ষ্যে বুধবার দুপুরে তুরাগ খানের বাড়িতে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। এসময় মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান এবং মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার উপস্থিত ছিলেন। এছাড়াও, মাদারীপুর জেলা এবং শিবচর উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত হন। দোয়া-মাহফিল বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীদের এক মিলন মেলায় পরিণত হয়।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team