× প্রচ্ছদ সর্বশেষ দক্ষিণের খবর
প্রান্তিক জনপদ রাজনীতি সারাদেশ ফিচার ও ভ্রমন বিবিধ
বিশ্ব
মত-দ্বিমত শিক্ষাঙ্গন ও খেলাধুলা স্বাস্থ্য খেলাধুলা ভিডিও ধর্ম ও ইসলাম তথ্যপ্রযুক্তি বিনোদন লাইফস্টাইল শিল্প-সাহিত্য বিজ্ঞাপন
শীর্ষ সংবাদ

পেছালো ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা

Admin

প্রকাশ: শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১০:১৩ পিএম

আপডেট: রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:২০ পিএম

পেছালো ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা
চাকরিপ্রার্থীদের বিক্ষোভের মুখে অবশেষে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে পিএসসির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শিগগির বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হতে পারে।

সভায় অংশ নেওয়া পিএসসির একজন সদস্য জানান, প্রার্থীরা ৪৬তম বিসিএসের লিখিত ও ৪৭তম বিসিএসের প্রিলির মধ্যে কমপক্ষে তিন মাসের বিরতি দাবি করেছেন। এক্ষেত্রে তারা ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবি তুলেছেন, যেটা বাস্তবসম্মত নয় বলে মনে করে পিএসসি। ফলে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পেছানোর সিদ্ধান্ত হয়েছে। কবে নাগাদ ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি টেস্ট হতে পারে এমন প্রশ্নের পিএসসির ওই সদস্য বলেন, যেহেতু প্রার্থীরা বলছেন তারা ৪৬’র লিখিত পরীক্ষা ও ৪৭’র প্রিলিমিনারির মধ্যে তিনমাস গ্যাপ (বিরতি) চান, সেক্ষেত্রে আগস্টের আগে ওই পরীক্ষাটা (৪৭’র প্রিলি) নেওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে আগস্টের প্রথম সপ্তাহে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি টেস্ট হতে পারে।

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনে নেমেছেন একদল চাকরিপ্রার্থী। তাদের অভিযোগ, ৮ মে থেকে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে। পুরো মে মাসজুড়ে লিখিত পরীক্ষা চলবে। লিখিত পরীক্ষা শেষ হওয়ার পরপরই ২৭ জুন ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি দেওয়া হয়েছে৷ তাছাড়া ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলমান। অনেক চাকরিপ্রার্থী এ তিন পরীক্ষারই পরীক্ষার্থী। ফলে তাদের পক্ষে প্রস্তুতি ও পরীক্ষায় অংশ নেওয়াটা কষ্টসাধ্য।

এ কারণে টানা তিনদিন ধরে রাজধানীর আগারগাঁওয়ে পিএসসির সামনে বিক্ষোভ-সমাবেশ করছেন তারা। আজও বিক্ষোভ করেছেন প্রার্থীরা। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাঠিপেটা এবং দুজনকে গ্রেফতার করেছে। পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় বৃহস্পতিবার বিকেল ৩টায় জরুরি সভায় বসেন পিএসসির চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সার্বিক দিক বিবেচনা করে তারা ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা না পিছিয়ে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি টেস্ট পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।

একই সঙ্গে যেসব প্রার্থীর ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা ও ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা রয়েছে, তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। পিএসসিতে আবেদন করলেই তাদের ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পিএসসি।

মন্তব্য করুন

  • শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

    শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

  • হঠাৎ কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসাসেবার মান ও অনিয়ম নিয়ে কঠোর বার্তা

    হঠাৎ কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসাসেবার মান ও অনিয়ম নিয়ে কঠোর বার্তা

  • নাব্যতা সংকটে শিবচরের নদ-নদী, অস্তিত্ব হারানোর পথে মরা আড়িয়াল খাঁ ও ময়নাকাটা নদী

    নাব্যতা সংকটে শিবচরের নদ-নদী, অস্তিত্ব হারানোর পথে মরা আড়িয়াল খাঁ ও ময়নাকাটা নদী

  • মাদারীপুরের শিবচরে জামায়াত নেতা তাইজুলের বসতঘর ভাঙচুর

    মাদারীপুরের শিবচরে জামায়াত নেতা তাইজুলের বসতঘর ভাঙচুর

  • চেয়ারম্যান হলে বাঁশকান্দিকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত করার অঙ্গীকার রাসেল মোল্লার, বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ

    চেয়ারম্যান হলে বাঁশকান্দিকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত করার অঙ্গীকার রাসেল মোল্লার, বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ

  • শিবচরে ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, জামায়াতের কার্যক্রম থেকে অব্যাহতি তাইজুলকে

    শিবচরে ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, জামায়াতের কার্যক্রম থেকে অব্যাহতি তাইজুলকে

  • শিবচরে কথিত কবিরাজের আপত্তিকর ভিডিও নিয়ে তোলপাড়

    শিবচরে কথিত কবিরাজের আপত্তিকর ভিডিও নিয়ে তোলপাড়

  • শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার প্রচারণা, মাদকমুক্ত ইউনিয়ন গড়ার অঙ্গীকার

    শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার প্রচারণা, মাদকমুক্ত ইউনিয়ন গড়ার অঙ্গীকার

  • শিবচরের পদ্মায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ৯ জেলে আটক

    শিবচরের পদ্মায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ৯ জেলে আটক

  • মাদারীপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল,ছাব্বিশবাড়িকে হারিয়ে চ্যাম্পিয়ন পাঁচবাড়ি একাদশ

    মাদারীপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল,ছাব্বিশবাড়িকে হারিয়ে চ্যাম্পিয়ন পাঁচবাড়ি একাদশ

সব খবর

  • শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

    শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

  • শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

    শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

  • শিবচরে বিএনপি নেতা শহিদ চেয়ারম্যানের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

    শিবচরে বিএনপি নেতা শহিদ চেয়ারম্যানের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

  • নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

    নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

  • জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

    জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

  • প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প:  শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

    প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প: শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

  • বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

    বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

  • শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

    শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

  • শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

    শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

সব খবর

আরও পড়ুন

শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

'শুধু ভালো ফল নয়, মানবিক গুণাবলিও অর্জন করতে হবে’—শিবচরে ইউএনও এইচ. এম. ইবনে মিজান

'শুধু ভালো ফল নয়, মানবিক গুণাবলিও অর্জন করতে হবে’—শিবচরে ইউএনও এইচ. এম. ইবনে মিজান

চার বছরেও জোটেনি বিদ্যুৎ, মোমবাতির আলোয় ভবিষ্যৎ গড়ার লড়াই উম্মে হানির

চার বছরেও জোটেনি বিদ্যুৎ, মোমবাতির আলোয় ভবিষ্যৎ গড়ার লড়াই উম্মে হানির

শিবচরে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ পালিত

শিবচরে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ পালিত

প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া

Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.

অনুসরণ করুন

স্বত্ব দক্ষিণের খবর

Developed by Vida Team