× প্রচ্ছদ সর্বশেষ দক্ষিণের খবর
প্রান্তিক জনপদ রাজনীতি সারাদেশ ফিচার ও ভ্রমন বিবিধ
বিশ্ব
মত-দ্বিমত শিক্ষাঙ্গন ও খেলাধুলা স্বাস্থ্য খেলাধুলা ভিডিও ধর্ম ও ইসলাম তথ্যপ্রযুক্তি বিনোদন লাইফস্টাইল শিল্প-সাহিত্য বিজ্ঞাপন
শীর্ষ সংবাদ

শিবচরে সংস্কারের ছোঁয়ায় প্রাণ ফিরেছে উপজেলা পরিষদের পুকুরে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ এএম

আপডেট: মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ এএম

শিবচরে সংস্কারের ছোঁয়ায় প্রাণ ফিরেছে উপজেলা পরিষদের পুকুরে
পুকুরের সকল পাশেই বড় বড় অক্ষরে লিখা নীতিবাক্যগুলো সাঁতার কাটতে আসা শিশুরা শব্দ করে পড়ছে। শিশুদের কাছে বিষয়টি বেশ মজার বলে তারা জানান।

নিজস্ব প্রতিবেদক, দক্ষিণের খবর:

মাদারীপুর জেলার শিবচর উপজেলা পরিষদ চত্বরের বিশাল পুকুর ঘিরে সৌন্দর্যবর্ধন মুগ্ধ করছে দর্শনার্থীদের। এর আগে অনেক দিন ব্যবহারের প্রায় অনুপযোগী থাকা পুকুরটি সংস্কার করে চারপাশে সৌন্দর্য বর্ধন করেছে উপজেলা প্রশাসন। পুকুরের সকল পাশেই বড় বড় অক্ষরে লিখা নীতিবাক্যগুলো সাঁতার কাটতে আসা শিশুরা শব্দ করে পড়ছে। শিশুদের কাছে বিষয়টি বেশ মজার বলে তারা জানান।

জানা গেছে, মাদারীপুর জেলার শিবচর উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত বিশাল পুকুরটি দীর্ঘদিন ধরেই স্থানীয়দের পানির চাহিদা মিটিয়ে আসছে। উপজেলায় বসবাসরতদের গোসল থেকে শুরু করে বাচ্চাদের সাঁতার শিখানোর জন্য পুকুরটি বেশ পরিচিত। তবে সংরক্ষণের অভাবে বেশ দীর্ঘদিন পুকুরটি ব্যবহারের প্রায় অনুপযোগী হয়ে পড়েছিল। সম্প্রতি পুকুর সংস্কার ও পরিস্কার-পরিচ্ছন্ন করলে ফের ব্যবহারের উপযোগী হয়ে উঠে। সাঁতার কাটতে আসা শিশুদের কলকাকলিতে মুখোর হয়ে উঠে পুকুর পাড়। পুকুরটির চারপাশে বেশ কিছু নীতিবাক্য বড় বড় সুদৃশ্য অক্ষরে লিখে রাখা হয়েছে। একপাশে রয়েছে শিবচর উপজেলরা মানচিত্রও। এছাড়া চারপাশে দৃষ্টিনন্দন লাইটিং থাকায় সন্ধ্যায়র পর মুগ্ধকর শোভা বর্ধন করে পুকুর পার! একটি পুকুর ঘিরে এই নান্দনিকতা মুগ্ধ করছে দর্শনার্থী ও পথচারীদের। 

সংস্কারের পর সাঁতার শিখানো হচ্ছে শিশুদের

স্থানীয়রা জানান,'সম্প্রতি পুকুরটির সৌন্দর্য বর্ধনে উপজেলা প্রশাসন কাজ করেছে। আগে থেকেই পুকুর চারপাশে হাটার ব্যবস্থা ছিল। বর্তমানে পরিস্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। পুকুর পাড়ে মাটিতে বড় বড় অক্ষরে বেশ কিছু লিখা টাঙানো হয়েছে। বাচ্চারা সাঁতার কাটার সময় পড়ে। যেমন লিখা আছে, "নিজেকে বদলাও, পৃথিবী বদলে যাবে", "সৎ পথে চলা কঠিন কিন্তু শান্তির", "তর্কে নয়, যুক্তিতে জয়ী হও" ইত্যাদি। বাচ্চারা সাঁতার কাটার সময় সাঁতরে কাছে যায় এবং পড়ে।'

সাঁতার শিখতে আসা তাবাস্সুম নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী জানায়,'পুকুরটি পরিস্কার করা হয়েছে। এরপর বৃষ্টির পানিতে ভরে গেছে। এখন আমরা সাঁতার শিখতে আসি এখানে। দুটি ঘাটলা আছে, গোসল করার জন্য। পুকুর পাড়ের লেখাগুলো বেশ চমৎকার। শিবচরের একটা মানচিত্র আছে। বেশ ভালো লাগে।'

নানা বাক্যে সাজানো চারপাশের পাড়

মো. ইব্রাহিম নামে এক ব্যক্তি বলেন,'উপজেলা পরিষদের পুকুরপাড়টি বিশ্রাম নেবার জন্য বেশ উপযুক্ত। পরিস্কার-পরিচ্ছন্ন চারপাশ। ছায়া ঘেরা পরিবেশ। তাছাড়া, নতুন করে সৌন্দর্য বর্ধন করা হয়েছে। যা বেশ মুগ্ধ করে সবাইকে।'

মো.নাজমুল বলেন,'ভোরে হাটার জন্যও বেশ চমৎকার এই স্থানটি। আর সব সময়ই পুকুর পাড়ে বাতাস থাকে। নানা বয়সীরা এখানে বসে সময় কাটায়। তাছাড়া, পানি পরিস্কার থাকায় বাচ্চারা দল বেঁধে সাঁতার কাটে। অভিভাবকেরাও সাঁতার শেখাতে সন্তানদের নিয়ে আসে।'

জানতে চাইলে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) এইচ এম ইবনে মিজান বলেন,'আসলে উপজেলা পরিষদের এই পুকুরটি বেশ বড়। এর পানি আশেপাশের মানুষ ব্যবহার করে থাকে। পুকুরটির সৌন্দর্য বর্ধনে কিছু কাজ করা হয়েছে, যাতে করে সাধারণ মানুষের কাছে ভালো লাগে। মূলত আমি বান্দরবানে কালেক্টোরেটে থাকাকালীন সেনাবাহিনীর বিভিন্ন ক্যাম্পে যাওয়ার সুযোগ হয়েছে। তাদের পুকুর বা মাঠের চারপাশে সুন্দর সুন্দর লিখা থাকতো। ওই আইডিয়া থেকেই শিবচর উপজেলা পরিষদের পুকুরটির সৌন্দর্যবর্ধন করা হয়েছে। এখন বেশ চমৎকার লাগে পুকুরটির চারপাশের পরিবেশ।'

মন্তব্য করুন

  • শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

    শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

  • হঠাৎ কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসাসেবার মান ও অনিয়ম নিয়ে কঠোর বার্তা

    হঠাৎ কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসাসেবার মান ও অনিয়ম নিয়ে কঠোর বার্তা

  • নাব্যতা সংকটে শিবচরের নদ-নদী, অস্তিত্ব হারানোর পথে মরা আড়িয়াল খাঁ ও ময়নাকাটা নদী

    নাব্যতা সংকটে শিবচরের নদ-নদী, অস্তিত্ব হারানোর পথে মরা আড়িয়াল খাঁ ও ময়নাকাটা নদী

  • মাদারীপুরের শিবচরে জামায়াত নেতা তাইজুলের বসতঘর ভাঙচুর

    মাদারীপুরের শিবচরে জামায়াত নেতা তাইজুলের বসতঘর ভাঙচুর

  • চেয়ারম্যান হলে বাঁশকান্দিকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত করার অঙ্গীকার রাসেল মোল্লার, বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ

    চেয়ারম্যান হলে বাঁশকান্দিকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত করার অঙ্গীকার রাসেল মোল্লার, বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ

  • শিবচরে ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, জামায়াতের কার্যক্রম থেকে অব্যাহতি তাইজুলকে

    শিবচরে ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, জামায়াতের কার্যক্রম থেকে অব্যাহতি তাইজুলকে

  • শিবচরে কথিত কবিরাজের আপত্তিকর ভিডিও নিয়ে তোলপাড়

    শিবচরে কথিত কবিরাজের আপত্তিকর ভিডিও নিয়ে তোলপাড়

  • শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার প্রচারণা, মাদকমুক্ত ইউনিয়ন গড়ার অঙ্গীকার

    শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার প্রচারণা, মাদকমুক্ত ইউনিয়ন গড়ার অঙ্গীকার

  • শিবচরের পদ্মায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ৯ জেলে আটক

    শিবচরের পদ্মায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ৯ জেলে আটক

  • মাদারীপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল,ছাব্বিশবাড়িকে হারিয়ে চ্যাম্পিয়ন পাঁচবাড়ি একাদশ

    মাদারীপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল,ছাব্বিশবাড়িকে হারিয়ে চ্যাম্পিয়ন পাঁচবাড়ি একাদশ

সব খবর

  • শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

    শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

  • শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

    শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

  • শিবচরে বিএনপি নেতা শহিদ চেয়ারম্যানের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

    শিবচরে বিএনপি নেতা শহিদ চেয়ারম্যানের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

  • নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

    নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

  • প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প:  শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

    প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প: শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

  • জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

    জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

  • বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

    বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

  • শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

    শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

  • শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

    শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

সব খবর

আরও পড়ুন

শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

নাব্যতা সংকটে শিবচরের নদ-নদী, অস্তিত্ব হারানোর পথে মরা আড়িয়াল খাঁ ও ময়নাকাটা নদী

নাব্যতা সংকটে শিবচরের নদ-নদী, অস্তিত্ব হারানোর পথে মরা আড়িয়াল খাঁ ও ময়নাকাটা নদী

মাদারীপুরের শিবচরে জামায়াত নেতা তাইজুলের বসতঘর ভাঙচুর

মাদারীপুরের শিবচরে জামায়াত নেতা তাইজুলের বসতঘর ভাঙচুর

চেয়ারম্যান হলে বাঁশকান্দিকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত করার অঙ্গীকার রাসেল মোল্লার, বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ

চেয়ারম্যান হলে বাঁশকান্দিকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত করার অঙ্গীকার রাসেল মোল্লার, বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ

প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া

Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.

অনুসরণ করুন

স্বত্ব দক্ষিণের খবর

Developed by Vida Team