দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
Admin
প্রকাশ: মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০২ পিএম
আপডেট: রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:২০ এএম
শিল্প মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের সাথে বিদ্যমান চুক্তির আওতায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সমস্ত চালান আমদানি করবে।
প্রথম প্রস্তাবের ভিত্তিতে, বিএডিসি মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস থেকে ৫ম লটের প্রায় ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানি করবে। এতে ব্যয় হবে ২১২ কোটি ৯৫ লাখ টাকা। যার প্রতি মেট্রিক টন সারের দাম পরবে ৫৭৯ মার্কিন ডলারে।
দ্বিতীয় প্রস্তাবে কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশন (সিসিসি) থেকে ৬ষ্ঠ লটের ৪০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানি করা হবে। এতে ব্যয় হবে ১৭৭ কোটি ৩ লাখ টাকা। যার প্রতি মেট্রিক টনের দাম নির্ধারণ করা হয়েছে ৩৬১ মার্কিন ডলার।
তৃতীয় প্রস্তাবে বিএডিসি মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস থেকে ৪র্থ লটের ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানি করবে। এতে ব্যয় হবে ৩৮১ কোটি ৬৯ লাখ টাকা। যার প্রতি টনের মূল্য ৭৭৮ দশমিক ৩৩ মার্কিন ডলার।
চতুর্থ প্রস্তাবে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ১৬৬ কোটি ৪৭ লাখ টাকায় ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার আমদানি করবে। যার প্রতি টনের দম ৪৫২ দশমিক ৬৩ মার্কিন ডলার।
এছাড়াও আজকের ক্রয় কমিটির সভায় ফসফরিক অ্যাসিড আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
শিল্প মন্ত্রণালয়ের এক প্রস্তাবের ভিত্তিতে টিএসপিসিএল-এর জন্য প্রায় ১০২ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে ১০ হাজার মেট্রিক টন ফসফরিক অ্যাসিড আমদানির অনুমোদন দিয়েছে। যার প্রতি মেট্রিক টনের দাম ৭৯৩ দশমিক ৮০ মার্কিন ডলার।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team