দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০১ পিএম
আপডেট: রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:২০ এএম
রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) উদ্বোধনী অনুষ্ঠানে বাহাদুর বাজার শাখার ব্যবস্থাপক গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মো. আব্দুল বারেক চৌধুরী (বিভাগীয় কার্যালয়, রংপুর)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর এরিয়া অফিসের উপব্যবস্থাপক মো.আশরাফুজ্জামান ও সহকারী ব্যবস্থাপক মো. সাজ্জাদ হোসেনসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং গ্রাহকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মহাব্যবস্থাপক বলেন, গ্রাহক সন্তুষ্টিই জনতা ব্যাংকের মূল শক্তি। দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত ব্যাংকিং সেবার মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করাই আমাদের অঙ্গীকার।
তিনি আরও বলেন,‘নতুন ভবনে আধুনিক সুযোগ-সুবিধা সংযোজনের ফলে গ্রাহকরা এখন আরও স্বাচ্ছন্দ্যে ব্যাংকিংসেবা গ্রহণ করতে পারবেন। প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে গ্রাহক সেবায় সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতা নিয়ে কাজ করার নির্দেশনা প্রদান করেন।
মহাব্যবস্থাপক গ্রাহকদের উদ্দেশে আশ্বাস দিয়ে বলেন, জনতা ব্যাংক শুধু আর্থিক লেনদেন নয়, গ্রাহকদের অর্থনৈতিক উন্নয়নের অংশীদার হিসেবেও কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন সম্পন্ন হয়।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team