× প্রচ্ছদ সর্বশেষ দক্ষিণের খবর
প্রান্তিক জনপদ রাজনীতি সারাদেশ ফিচার ও ভ্রমন বিবিধ
বিশ্ব
মত-দ্বিমত শিক্ষাঙ্গন ও খেলাধুলা স্বাস্থ্য খেলাধুলা ভিডিও ধর্ম ও ইসলাম তথ্যপ্রযুক্তি বিনোদন লাইফস্টাইল শিল্প-সাহিত্য বিজ্ঞাপন
শীর্ষ সংবাদ

উদ্বোধনের অপেক্ষায় প্রকল্প

শিবচরে বর্জ্য থেকে মিলবে জৈব সার ও বায়োগ্যাস!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ০৫:০৯ এএম

আপডেট: বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ০১:৪৪ এএম

শিবচরে বর্জ্য থেকে মিলবে জৈব সার ও বায়োগ্যাস!
এটি চালু হলে প্রতিদিন পৌর এলাকার বর্জ্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রক্রিয়াজাত করে উৎপাদন করা হবে জৈব সার ও বায়োগ্যাস। ফলে একদিকে যেমন দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা সমাধান হবে, অন্যদিকে কৃষকরা স্বল্পমূল্যে জৈব সার পেয়ে উৎপাদন ব্যয় কমাতে পারবেন। পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, পরিবেশ দূষণ হ্রাস এবং পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত পৌর শহর গড়ে তোলার পথও সুগম হবে।

নিজস্ব প্রতিবেদক, দক্ষিণের খবরঃ

মাদারীপুর জেলার শিবচর পৌরসভায় প্রায় ১২ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। প্রকল্পটির নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। এটি চালু হলে প্রতিদিন পৌর এলাকার বর্জ্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রক্রিয়াজাত করে উৎপাদন করা হবে জৈব সার ও বায়োগ্যাস। ফলে একদিকে যেমন দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা সমাধান হবে, অন্যদিকে কৃষকরা স্বল্পমূল্যে জৈব সার পেয়ে উৎপাদন ব্যয় কমাতে পারবেন। পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, পরিবেশ দূষণ হ্রাস এবং পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত পৌর শহর গড়ে তোলার পথও সুগম হবে।

তবে উন্নয়ন প্রকল্পের এই ইতিবাচক সম্ভাবনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত জমির মালিকদের মধ্যে রয়েছে ক্ষোভ ও অসন্তোষ। তাদের অভিযোগ, প্রকল্প বাস্তবায়নের জন্য জমি অধিগ্রহণ করা হলেও প্রায় তিন বছর পেরিয়ে গেছে, এখনো তারা ক্ষতিপূরণের অর্থ হাতে পাননি।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার চরশাম্যাইল ও শ্যামাইল মৌজায় মোট ২ দশমিক ৬৮ একর জমির ওপর ২০২৩ সালে প্রকল্পটির নির্মাণকাজ শুরু হয়। এর মধ্যে ১ দশমিক ৫৪ একর ব্যক্তি মালিকানাধীন এবং ১ দশমিক ১৪ একর খাস জমি রয়েছে। ব্যক্তি মালিকানাধীন জমি অধিগ্রহণ শেষে প্রায় ১২ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে।

প্রকল্পের আওতায় পৌরসভার বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন সংগ্রহ করা বর্জ্য এই ইউনিটে এনে আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রক্রিয়াজাত করা হবে। সেখান থেকে উৎপাদিত হবে পরিবেশবান্ধব জৈব সার ও বায়োগ্যাস। উপজেলা পর্যায়ে নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থা সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় প্রথম দুই বছর ঠিকাদারি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় জৈব সার উৎপাদন করবে। এরপর সরকারি ব্যবস্থাপনায় উৎপাদন কার্যক্রম পরিচালিত হবে।

সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পটি চালু হলে উন্মুক্ত স্থানে বর্জ্য ফেলার প্রবণতা কমবে, দুর্গন্ধ ও পরিবেশ দূষণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং পৌর এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত হবে। একই সঙ্গে কৃষকদের কাছে সাশ্রয়ী মূল্যে জৈব সার পৌঁছে দেওয়া সম্ভব হবে, যা মাটির উর্বরতা বৃদ্ধি এবং টেকসই কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয় বাসিন্দা সোরহাব মিয়া বলেন,শিবচরে দীর্ঘদিন ধরে বর্জ্য ব্যবস্থাপনা একটি বড় সমস্যা। আধুনিক এই প্রকল্প চালু হলে শহর পরিচ্ছন্ন হবে এবং বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

স্থানীয় কৃষক জুয়েল মিয়া বলেন, বর্তমানে রাসায়নিক সারের দাম অনেক বেশি। যদি এই প্রকল্প থেকে উৎপাদিত জৈব সার কম দামে পাওয়া যায়, তাহলে চাষাবাদের খরচ অনেক কমবে। জৈব সার ব্যবহারে জমির উর্বরতা বাড়বে, মাটির স্বাস্থ্য ভালো থাকবে এবং ফলনও বৃদ্ধি পাবে। আমরা চাই প্রকল্পটি দ্রুত চালু হোক।

পৌরসভার উপশহরের বাসিন্দা এনামুল শেখ জানান, দীর্ঘদিন ধরে উপশহরের শেষ প্রান্তে খোলা জায়গায় ময়লা-আবর্জনা ফেলার কারণে দুর্গন্ধে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। শিশুরা নানা রোগে আক্রান্ত হচ্ছে এবং আশপাশের পরিবেশ বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে। এমনকি দুর্গন্ধের কারণে স্থানীয় মসজিদে নামাজ আদায় করতেও ভোগান্তি পোহাতে হয়। তিনি দ্রুত আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট চালুর দাবি জানান।

অন্যদিকে ব্যক্তি মালিকানাধীন জমির মালিকরা অভিযোগ করেন, প্রকল্পের জন্য তাদের জমি অধিগ্রহণ করা হলেও এখনো ক্ষতিপূরণের অর্থ পরিশোধ করা হয়নি। তারা দ্রুত ন্যায্য ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছেন।

শিবচর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী শামীমা নাসরিন বলেন, এই প্রকল্প চালু হলে শিবচর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আসবে। বাসাবাড়ি থেকে সংগ্রহ করা আবর্জনা এখানে এনে প্রক্রিয়াজাত করা হবে। উৎপাদিত জৈব সার কৃষকরা স্বল্পমূল্যে ব্যবহার করতে পারবেন। এতে একদিকে পরিবেশ রক্ষা হবে, অন্যদিকে কৃষি উৎপাদনও বৃদ্ধি পাবে।

তিনি আরও জানান, প্রকল্পটির নির্মাণকাজ ইতোমধ্যে প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ডিসেম্বরের মধ্যেই প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন ও কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

স্থানীয় সচেতন মহলের অভিমত, প্রকল্পটি দ্রুত উদ্বোধন করে কার্যক্রম শুরু এবং ক্ষতিগ্রস্ত জমির মালিকদের ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করা গেলে এটি শিবচরের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন উদ্যোগ হিসেবে বিবেচিত হবে। কারণ, এই প্রকল্পের মাধ্যমে একদিকে বর্জ্য থেকে সম্পদ সৃষ্টি হবে, অন্যদিকে পরিচ্ছন্ন নগর ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ, কৃষির উন্নয়ন এবং নতুন কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে।

মন্তব্য করুন

  • শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

    শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

  • শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

    শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

  • অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

    অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

  • শিবচরে হত দরিদ্রদের মাঝে গাভী বিতরণ

    শিবচরে হত দরিদ্রদের মাঝে গাভী বিতরণ

  • 'নতুন প্রজন্মের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে'  _ হেলেন জেরিন খান

    'নতুন প্রজন্মের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে' _ হেলেন জেরিন খান

  • রাজৈরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে কিশোরী নিহত, মা-বোনসহ আহত ৪

    রাজৈরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে কিশোরী নিহত, মা-বোনসহ আহত ৪

  • 'শুধু ভালো ফল নয়, মানবিক গুণাবলিও অর্জন করতে হবে’—শিবচরে ইউএনও এইচ. এম. ইবনে মিজান

    'শুধু ভালো ফল নয়, মানবিক গুণাবলিও অর্জন করতে হবে’—শিবচরে ইউএনও এইচ. এম. ইবনে মিজান

  • ভাঙ্গার মালিগ্রামে রেলিংয়ের সাথে ট্রাকের ধাক্কা, আহত ৩

    ভাঙ্গার মালিগ্রামে রেলিংয়ের সাথে ট্রাকের ধাক্কা, আহত ৩

  • নৌকা বাইচে ঐতিহ্য ফিরেছে ভাঙ্গার কুমার নদে

    নৌকা বাইচে ঐতিহ্য ফিরেছে ভাঙ্গার কুমার নদে

  • মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যববসায়ী আটক

    মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যববসায়ী আটক

সব খবর

  • অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

    অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

  • শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

    শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

  • শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

    শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

  • শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

    নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

  • শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

    শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

  • শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

    শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

  • বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

    বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

  • জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

    জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

  • প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প:  শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

    প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প: শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

সব খবর

আরও পড়ুন

শিবচরে হত দরিদ্রদের মাঝে গাভী বিতরণ

শিবচরে হত দরিদ্রদের মাঝে গাভী বিতরণ

বদলে গেলো শিবচর ডাকঘরের নাম

বদলে গেলো শিবচর ডাকঘরের নাম

শিবচরে বর্জ্য থেকে মিলবে জৈব সার ও বায়োগ্যাস!

শিবচরে বর্জ্য থেকে মিলবে জৈব সার ও বায়োগ্যাস!

আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি: অর্থমন্ত্রী

আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি: অর্থমন্ত্রী

প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া

Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.

অনুসরণ করুন

স্বত্ব দক্ষিণের খবর

Developed by Vida Team