× প্রচ্ছদ সর্বশেষ দক্ষিণের খবর
প্রান্তিক জনপদ রাজনীতি সারাদেশ ফিচার ও ভ্রমন বিবিধ
বিশ্ব
মত-দ্বিমত শিক্ষাঙ্গন ও খেলাধুলা স্বাস্থ্য খেলাধুলা ভিডিও ধর্ম ও ইসলাম তথ্যপ্রযুক্তি বিনোদন লাইফস্টাইল শিল্প-সাহিত্য বিজ্ঞাপন
শীর্ষ সংবাদ

চেয়ারম্যান হলে বাঁশকান্দিকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত করার অঙ্গীকার রাসেল মোল্লার, বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ

দক্ষিণের খবর ডেস্ক

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ এএম

আপডেট: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ এএম

চেয়ারম্যান হলে বাঁশকান্দিকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত করার অঙ্গীকার রাসেল মোল্লার, বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ
নির্বাচিত হলে শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের প্রভাবমুক্ত করার পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন অনিয়ম দূর করতে কাজ করার অঙ্গীকার করেছেন রাসেল মোল্লা। একই সঙ্গে রাস্তাঘাট, সেতু, কালভার্ট, ড্রেনেজ ব্যবস্থাসহ গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন,সরকারি সেবার মান বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।


আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরের শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাসেল মোল্লা। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন বাজারে ঘুরে দোকানদার, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে নির্বাচনী লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের দোয়া ও সমর্থন চান।

নির্বাচিত হলে শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের প্রভাবমুক্ত করার পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন অনিয়ম দূর করতে কাজ করার অঙ্গীকার করেছেন রাসেল মোল্লা। একই সঙ্গে রাস্তাঘাট, সেতু, কালভার্ট, ড্রেনেজ ব্যবস্থাসহ গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন,সরকারি সেবার মান বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

রাসেল মোল্লার প্রচারণার অংশ বিশেষ 

প্রচারণাকালে রাসেল মোল্লা বিভিন্ন বাজারের ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন। তাঁদের কাছে এলাকার সমস্যা, উন্নয়ন-সংক্রান্ত প্রত্যাশা এবং সামাজিক নানা সংকটের কথা শোনেন। নির্বাচিত হলে জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করতে চান বলে জানান তিনি।

‘কালো টাকার প্রভাবমুক্ত রাজনীতি চাই’

নির্বাচনী প্রচারণায় নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে রাসেল মোল্লা বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে তিনি রাজনীতির মাঠে রয়েছেন। এ সময়ে নানা অন্যায়-অত্যাচার সহ্য করেও জনগণের পাশে থাকার চেষ্টা করেছেন বলে দাবি করেন তিনি।

রাসেল মোল্লা বলেন,আসন্ন নির্বাচনে কালো টাকার প্রভাব খাটিয়ে কেউ যেন রাজনীতি করতে না পারে, সেটাই আমি চাই। দীর্ঘ ১৭ বছর রাজনীতির মাঠে ছিলাম। অনেক অন্যায়-অত্যাচার সহ্য করেছি, রাজপথে থেকেছি জনগণের সেবা করার জন্য। আশা করি, জনগণ তাঁদের ভোট দিয়ে আগামী নির্বাচনে তাঁদের পক্ষে কথা বলার সুযোগ করে দেবেন। বাঁশকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণ আমাকেই মনোনীত করবেন বলে আমি বিশ্বাস করি।

তিনি আরও বলেন,আমাদের এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজির কোনো স্থান হবে না। এলাকার উন্নয়নের জন্য আগামীতে সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। দল-মতনির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত বাঁশকান্দি গড়ে তোলাই আমার লক্ষ্য।

মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে উদ্যোগের প্রতিশ্রুতি

বাঁশকান্দি ইউনিয়নের সামাজিক সমস্যাগুলোর মধ্যে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের প্রভাব প্রতিরোধকে অগ্রাধিকার দিতে চান এই চেয়ারম্যান পদপ্রার্থী। তাঁর মতে, একটি এলাকার টেকসই উন্নয়নের জন্য শুধু রাস্তাঘাট নির্মাণ করলেই হবে না; পাশাপাশি সামাজিক নিরাপত্তা, শান্তিপূর্ণ পরিবেশ এবং তরুণদের সুস্থ বিকাশ নিশ্চিত করাও জরুরি।

রাসেল মোল্লার সাথে ভোটারের মতবিনিময় 

রাসেল মোল্লা বলেন, নির্বাচিত হলে এলাকার মানুষকে সঙ্গে নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলবেন। তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন।

তিনি বলেন,আমি নির্বাচিত হলে এলাকার মানুষকে সঙ্গে নিয়ে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। দল-মতনির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব। বাঁশকান্দি ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থেকে এলাকার উন্নয়ন ও কল্যাণে কাজ করতে চাই।

তাঁর ভাষ্য, ইউনিয়নে সন্ত্রাস, চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষ যাতে নিরাপদে বসবাস করতে পারেন, সে পরিবেশ তৈরিতে কাজ করবেন তিনি।

রাস্তাঘাট, সেতু-কালভার্ট ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে গুরুত্ব

নির্বাচিত হলে বাঁশকান্দি ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন রাসেল মোল্লা। তাঁর উন্নয়ন পরিকল্পনায় রয়েছে ইউনিয়নের বিভিন্ন এলাকার রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার, প্রয়োজনীয় স্থানে সেতু ও কালভার্ট নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং গ্রামীণ যোগাযোগব্যবস্থা আরও কার্যকর করা।

তিনি মনে করেন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন হলে কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল সহজ হবে। পাশাপাশি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও চলাচলের দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

রাসেল মোল্লা বলেন, ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে স্থানীয় মানুষের চাহিদা ও প্রয়োজনকে গুরুত্ব দিতে চান। যেসব এলাকায় রাস্তাঘাটের সমস্যা রয়েছে, সেসব এলাকা চিহ্নিত করে অগ্রাধিকারভিত্তিতে কাজ করার চেষ্টা করবেন। উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা বজায় রাখা এবং সরকারি বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করাও তাঁর লক্ষ্য বলে জানান তিনি।

সরকারি প্রকল্প বাস্তবায়ন ও কর্মসংস্থানে উদ্যোগ

গ্রামীণ উন্নয়ন, কর্মসৃজন এবং খাদ্যসহায়তাসংক্রান্ত সরকারি প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন এই চেয়ারম্যান পদপ্রার্থী। তাঁর পরিকল্পনায় রয়েছে ইউনিয়নের উন্নয়ন-সংশ্লিষ্ট সরকারি প্রকল্পগুলো সম্পর্কে স্থানীয় মানুষকে অবহিত করা, প্রকৃত প্রয়োজন চিহ্নিত করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া।

গ্রাম আদালত ও সালিশে হয়রানি বন্ধের প্রত্যয়

স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ নিষ্পত্তি এবং সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার সুযোগ সহজ করার বিষয়টিকেও গুরুত্ব দিতে চান রাসেল মোল্লা।

তিনি বলেন, নির্বাচিত হলে প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনায় দায়িত্বশীল ভূমিকা রাখবেন। যাতে স্থানীয় পর্যায়ে নিষ্পত্তিযোগ্য বিরোধের কারণে মানুষকে অযথা হয়রানির শিকার হতে না হয়, সে বিষয়ে উদ্যোগ নেবেন।

এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সহযোগিতায় সামাজিক বিরোধ এবং পারিবারিক বিরোধের শান্তিপূর্ণ সমাধানে কাজ করার কথা জানিয়েছেন তিনি। তবে কোনো বিরোধের ক্ষেত্রে আইনি প্রক্রিয়া অনুসরণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের অধিকার রক্ষার ওপর গুরুত্ব দেওয়ার কথাও তাঁর পরিকল্পনায় রয়েছে।

প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার অঙ্গীকার

সরকারি ত্রাণসামগ্রী, ভিজিডি ও ভিজিএফ কর্মসূচির সহায়তা এবং বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রকৃত প্রাপকদের কাছে পৌঁছে দেওয়ার বিষয়টিকে গুরুত্ব দিতে চান রাসেল মোল্লা।


তিনি বলেন, সরকারি সহায়তা বিতরণের ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ-অপছন্দ কিংবা দলীয় পরিচয়ের পরিবর্তে প্রকৃত যোগ্যতা ও প্রয়োজনকে গুরুত্ব দেওয়া উচিত। দরিদ্র, অসহায়, প্রবীণ, বিধবা এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো ইউনিয়ন পরিষদের অন্যতম দায়িত্ব।

স্থানীয় ভোটারদের প্রত্যাশা

নির্বাচনী প্রচারণার সময় স্থানীয় কয়েকজন বাসিন্দা রাসেল মোল্লাকে নিয়ে তাঁদের প্রত্যাশার কথা জানিয়েছেন। তাঁদের বক্তব্য অনুযায়ী, এলাকার উন্নয়ন, সামাজিক শান্তি এবং সাধারণ মানুষের প্রয়োজনে তিনি আরও সক্রিয় ভূমিকা রাখবেন এমন প্রত্যাশা রয়েছে তাঁদের।

বাঁশকান্দি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা শাহিন মিয়া বলেন, আমরা বিগত দিনগুলোতে রাসেল মোল্লার জনগণের জন্য কার্যক্রম গুলো দেখেছি,তিনি বিগত দিনে আমাদের পাশে ছিলেন। দল-মতনির্বিশেষে আমরা আগামী নির্বাচনে রাসেল মোল্লাকেই চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।

তরুণ ভোটার জামান মিয়া বলেন,আমরা এমন একজনকে চেয়ারম্যান নির্বাচিত করতে চাই যিনি আমাদের সুখে দুঃখে পাশে থাকবেন, বিগত দিনগুলোতে রাসেল মোল্লা আমাদের খোঁজখবর নিয়েছেন। আমি এবারই প্রথম ভোট দেব। আমাদের ইউনিয়নের এবারের নির্বাচনে রাসেল মোল্লাকে যোগ্য প্রার্থী মনে করি। তাঁকে ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই। তিনি একজন সৎ ও যোগ্য ব্যক্তি বলে আমি মনে করি।

অন্যদিকে,মহিলা ভোটার রহিমা বেগম বলেন, আমি রাসেলকে অনেক আগে থেকেই চিনি। ছেলেটি অত্যন্ত সৎ ও মেধাবী। আমাদের সুখে-দুঃখে খোঁজখবর নেয়। আমরা আগামী নির্বাচনে রাসেলকে ভোট দিয়ে জয় যুক্ত করব ইনশাআল্লাহ।

আসন্ন নির্বাচনকে ঘিরে বাঁশকান্দি ইউনিয়নে প্রার্থীদের প্রচারণা আরও জোরদার হলে স্থানীয় উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান এবং নাগরিক সেবার মতো বিষয়গুলো ভোটারদের আলোচনায় গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।



মন্তব্য করুন

  • শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

    শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

  • হঠাৎ কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসাসেবার মান ও অনিয়ম নিয়ে কঠোর বার্তা

    হঠাৎ কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসাসেবার মান ও অনিয়ম নিয়ে কঠোর বার্তা

  • নাব্যতা সংকটে শিবচরের নদ-নদী, অস্তিত্ব হারানোর পথে মরা আড়িয়াল খাঁ ও ময়নাকাটা নদী

    নাব্যতা সংকটে শিবচরের নদ-নদী, অস্তিত্ব হারানোর পথে মরা আড়িয়াল খাঁ ও ময়নাকাটা নদী

  • মাদারীপুরের শিবচরে জামায়াত নেতা তাইজুলের বসতঘর ভাঙচুর

    মাদারীপুরের শিবচরে জামায়াত নেতা তাইজুলের বসতঘর ভাঙচুর

  • চেয়ারম্যান হলে বাঁশকান্দিকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত করার অঙ্গীকার রাসেল মোল্লার, বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ

    চেয়ারম্যান হলে বাঁশকান্দিকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত করার অঙ্গীকার রাসেল মোল্লার, বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ

  • শিবচরে ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, জামায়াতের কার্যক্রম থেকে অব্যাহতি তাইজুলকে

    শিবচরে ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, জামায়াতের কার্যক্রম থেকে অব্যাহতি তাইজুলকে

  • শিবচরে কথিত কবিরাজের আপত্তিকর ভিডিও নিয়ে তোলপাড়

    শিবচরে কথিত কবিরাজের আপত্তিকর ভিডিও নিয়ে তোলপাড়

  • শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার প্রচারণা, মাদকমুক্ত ইউনিয়ন গড়ার অঙ্গীকার

    শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার প্রচারণা, মাদকমুক্ত ইউনিয়ন গড়ার অঙ্গীকার

  • শিবচরের পদ্মায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ৯ জেলে আটক

    শিবচরের পদ্মায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ৯ জেলে আটক

  • মাদারীপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল,ছাব্বিশবাড়িকে হারিয়ে চ্যাম্পিয়ন পাঁচবাড়ি একাদশ

    মাদারীপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল,ছাব্বিশবাড়িকে হারিয়ে চ্যাম্পিয়ন পাঁচবাড়ি একাদশ

সব খবর

  • শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

    শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

  • শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

    শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

  • শিবচরে বিএনপি নেতা শহিদ চেয়ারম্যানের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

    শিবচরে বিএনপি নেতা শহিদ চেয়ারম্যানের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

  • নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

    নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

  • জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

    জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

  • প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প:  শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

    প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প: শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

  • বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

    বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

  • শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

    শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

  • শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

    শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

সব খবর

আরও পড়ুন

শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

হঠাৎ কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসাসেবার মান ও অনিয়ম নিয়ে কঠোর বার্তা

হঠাৎ কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসাসেবার মান ও অনিয়ম নিয়ে কঠোর বার্তা

নাব্যতা সংকটে শিবচরের নদ-নদী, অস্তিত্ব হারানোর পথে মরা আড়িয়াল খাঁ ও ময়নাকাটা নদী

নাব্যতা সংকটে শিবচরের নদ-নদী, অস্তিত্ব হারানোর পথে মরা আড়িয়াল খাঁ ও ময়নাকাটা নদী

মাদারীপুরের শিবচরে জামায়াত নেতা তাইজুলের বসতঘর ভাঙচুর

মাদারীপুরের শিবচরে জামায়াত নেতা তাইজুলের বসতঘর ভাঙচুর

প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া

Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.

অনুসরণ করুন

স্বত্ব দক্ষিণের খবর

Developed by Vida Team