দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
দক্ষিণের খবর ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ০৭:১১ পিএম
আপডেট: রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:২০ এএম
বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই অধ্যাদেশ অনুমোদন করা হয়। বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, নতুন অধ্যাদেশ অনুযায়ী কমিশনে পাঁচজন কমিশনার থাকবেন। তাদের মধ্যে একজন নারী এবং অন্তত একজন বা দুইজন আইটি পেশাদার থাকবেন।
আইটি পেশাদার অন্তর্ভুক্তির কারণ ব্যাখ্যা করে শফিকুল আলম বলেন, ‘আজকের দুর্নীতি মূলত ডিজিটাল মাধ্যমে সংঘটিত হচ্ছে। ক্যাশলেস সমাজে বড় অঙ্কের অর্থ এক ক্লিকেই স্থানান্তর করা সম্ভব—নগদ টাকার সময় শেষ।’
তিনি আরও জানান, চূড়ান্ত অনুমোদনের সময় আরও দুটি গুরুত্বপূর্ণ প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন নিয়মে কমিশন প্রতি ছয় মাস অন্তর অনলাইনে কার্যক্রমের প্রতিবেদন প্রকাশ করবে, যাতে স্বচ্ছতা নিশ্চিত হয়। এছাড়া, কমিশনের কর্মকর্তারা যারা সরাসরি দুর্নীতি দমন তদন্তে যুক্ত থাকবেন, তাদের সম্পদের বিবরণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে।-বাসস
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team