দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৯:৪৯ পিএম
আপডেট: রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:২০ এএম
প্যারিস ও ঢাকার কূটনীতিকরা খন্দকার তালহার সভাপতি নির্বাচিত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
কূটনীতিকরা জানান, ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতির পদে ভোটে বাংলাদেশের সঙ্গে জাপান, ভারত ও উত্তর কোরিয়া প্রতিদ্বন্দ্বিতা করেছে। তবে গত সেপ্টেম্বর ভারত ও উত্তর কোরিয়া তাদের প্রার্থীতা তুলে নেয়।
বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও ফ্রান্সের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা পেয়েছেন ৩০ ভোট। অন্যদিকে, জাপানের প্রতিনিধি রাষ্ট্রদূত টেকহিরো কানোকে পেয়েছেন ২৭ ভোট। বাংলাদেশ তিন ভোটে জাপানকে হারিয়ে ইউনেস্কোর সভাপতি নির্বাচিত হয়েছে।
ইউনেস্কোর সদস্য হওয়ার পর এই প্রথম মর্যাদাপূর্ণ ইউনেস্কোর সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
ইউনেস্কোর সাধারণ সম্মেলনের ৪৩তম অধিবেশনটি শুরু হবে চলতি বছরের ৩০ অক্টোবর উজবেকিস্তানের সামারকান্দ শহরের সিল্ক রোড কনফারেন্স সেন্টারে। সম্মেলনের কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে ১৩ নভেম্বর।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team