× প্রচ্ছদ সর্বশেষ দক্ষিণের খবর
প্রান্তিক জনপদ রাজনীতি সারাদেশ ফিচার ও ভ্রমন বিবিধ
বিশ্ব
মত-দ্বিমত শিক্ষাঙ্গন ও খেলাধুলা স্বাস্থ্য খেলাধুলা ভিডিও ধর্ম ও ইসলাম তথ্যপ্রযুক্তি বিনোদন লাইফস্টাইল শিল্প-সাহিত্য বিজ্ঞাপন
শীর্ষ সংবাদ

ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ এএম

আপডেট: রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ এএম

ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার
ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে শিবচর উপজেলার বাশকান্দি ইউনিয়নের ছলেনামা বাজিতপুরের মোঃ সাগর মিয়া নামের এক দালালের সঙ্গে ২২ লাখ টাকায় চুক্তি হয়।এরপর সাগর দালালের মাধ্যমে গত বছরের সেপ্টেম্বর মাসে মেহেদী লিবিয়ায় যান। দেশটিতে পৌঁছানোর পরপরই তাঁকে একটি সংঘবদ্ধ চক্র আটক করে বলে পরিবারের অভিযোগ। এরপর তাঁর ওপর নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠানো হয়।


ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন মাদারীপুরের শিবচর উপজেলার বাশকান্দি ইউনিয়নের যুবক মেহেদী হাসান (৩০)। সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে এখন লিবিয়ায় মানবপাচারকারী চক্রের হাতে জিম্মি হয়ে অনিশ্চিত জীবন কাটাচ্ছেন তিনি। ছেলেকে দেশে ফিরিয়ে আনতে ইতিমধ্যে ধারদেনা করে ও ভিটেবাড়ি বন্ধক রেখে প্রায় ১৭ লাখ টাকা দিয়েছেন তাঁর পরিবার। কিন্তু তাতেও মেহেদীর মুক্তি মেলেনি বলে অভিযোগ স্বজনদের। এখন তাঁকে মুক্তি দিতে আরও ২০ লাখ টাকা দাবি করা হচ্ছে বলে জানিয়েছে পরিবার।

মেহেদীর পরিবারের ভাষ্য, ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে শিবচর উপজেলার বাশকান্দি ইউনিয়নের ছলেনামা বাজিতপুরের মোঃ সাগর মিয়া নামের এক দালালের সঙ্গে ২২ লাখ টাকায় চুক্তি হয়।এরপর সাগর দালালের মাধ্যমে গত বছরের সেপ্টেম্বর মাসে মেহেদী লিবিয়ায় যান। দেশটিতে পৌঁছানোর পরপরই তাঁকে একটি সংঘবদ্ধ চক্র আটক করে বলে পরিবারের অভিযোগ। এরপর তাঁর ওপর নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠানো হয়।

পরিবার সূত্রে জানা যায়, মেহেদী স্থানীয় একটি কম্পিউটারের দোকানে চাকরি করতেন। ওই চাকরির আয়েই মোটামুটি চলছিল তাঁর সংসার। তবে ইউরোপে যাওয়ার স্বপ্নে দালালের কথায় বিশ্বাস করে তিনি বিদেশ পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেন। এ জন্য পরিবারের পক্ষ থেকে ভিটেবাড়ি বন্ধক রাখা ও ধারদেনা করে বিপুল অর্থের ব্যবস্থা করা হয়।


লিবিয়ায় যাওয়ার কিছুদিন পর মেহেদীকে একটি চক্র আটকে রেখেছে এবং তাঁর ওপর নির্যাতন চালানো হচ্ছে এমন ভিডিও পরিবারের সদস্যদের কাছে পাঠানো হয় বলে স্বজনেরা জানান। ছেলেকে মুক্ত করার আশায় পরিবারটি আবারও আত্মীয়স্বজন ও বিভিন্ন জায়গা থেকে ধার করে প্রায় ১৭ লাখ টাকা দেয়। এমনকি ভিটেবাড়ি বন্ধক রেখেও সেই অর্থ জোগাড় করতে হয়েছে বলে পরিবারের দাবি।

তবে টাকা দেওয়ার পরও মেহেদীর মুক্তি হয়নি। বরং কিছুদিন পর তাঁকে আবারও আটক করা হয় বলে অভিযোগ স্বজনদের। পরিবারের দাবি, প্রায় তিন মাস ধরে মেহেদী ওই চক্রের হাতে আটক রয়েছেন। তাঁকে ছেড়ে দেওয়ার বিনিময়ে এখন আরও ২০ লাখ টাকা দাবি করা হচ্ছে।


মেহেদীর বাবা রহমান শিকদার বলেন, ছেলেকে দেশে ফিরিয়ে আনতে এরই মধ্যে অনেক টাকা দিয়েছেন তাঁরা। ধারদেনা ও ভিটেবাড়ি বন্ধক রেখে সেই টাকা জোগাড় করা হয়েছে। এখন নতুন করে এত টাকা দেওয়ার মতো কোনো সামর্থ্য তাঁদের নেই। ছেলেকে জীবিত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা চান তাঁরা।


পরিবারের সদস্যদের ভাষ্য, প্রতিনিয়ত মেহেদীর নিরাপত্তা নিয়ে আতঙ্কে দিন কাটছে তাঁদের। একদিকে ছেলের জীবন নিয়ে দুশ্চিন্তা, অন্যদিকে বিপুল ঋণের বোঝা সব মিলিয়ে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তাঁদের এখন আর কোনো অর্থ দেওয়ার সামর্থ্য নেই; একমাত্র প্রত্যাশা, সরকারি উদ্যোগে মেহেদীকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হবে।

পরিবারের অভিযোগ, ইউরোপে পাঠানোর কথা বলে দালালের মাধ্যমে মেহেদীকে লিবিয়ায় পাঠানো হলেও সেখানে গিয়ে তিনি মানবপাচারকারী চক্রের কবলে পড়েছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দ্রুত মেহেদীকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে পরিবারটি।

এ বিষয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান বলেন, অবৈধভাবে বিদেশ গমন ব্যক্তি ও দেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মানবপাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে উপজেলা প্রশাসন জনসচেতনতা বৃদ্ধি এবং দালাল চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সর্বদা সচেষ্ট রয়েছে।

তিনি আরও বলেন, অবৈধ অভিবাসন ও মানবপাচার রোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়। জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, গণমাধ্যম, সামাজিক সংগঠন এবং সাধারণ জনগণের সম্মিলিত সচেতনতা ও সহযোগিতা এ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মেহেদীর পরিবার এখন তাঁর নিরাপদ প্রত্যাবর্তনের অপেক্ষায়। স্বজনদের আশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে তাঁকে কথিত জিম্মিদশা থেকে উদ্ধার করে নিরাপদে দেশে ফিরিয়ে আনবে।


দক্ষিণের খবর/এস এম 




মন্তব্য করুন

  • ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

    ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

  • মাদারীপুরের কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার,নিষিদ্ধ কার্যক্রমের মধ্যেই বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

    মাদারীপুরের কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার,নিষিদ্ধ কার্যক্রমের মধ্যেই বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

  • শিবচরে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

    শিবচরে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

  • শিবচরের এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩,বিকল বাসকে পেছন থেকে ধাক্কা, আহত অন্তত ২৫

    শিবচরের এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩,বিকল বাসকে পেছন থেকে ধাক্কা, আহত অন্তত ২৫

  • শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

    শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

  • শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

    শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

  • অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

    অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

  • শিবচরে হত দরিদ্রদের মাঝে গাভী বিতরণ

    শিবচরে হত দরিদ্রদের মাঝে গাভী বিতরণ

  • 'নতুন প্রজন্মের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে'  _ হেলেন জেরিন খান

    'নতুন প্রজন্মের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে' _ হেলেন জেরিন খান

  • রাজৈরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে কিশোরী নিহত, মা-বোনসহ আহত ৪

    রাজৈরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে কিশোরী নিহত, মা-বোনসহ আহত ৪

সব খবর

  • ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

    ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

  • মাদারীপুরের কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার,নিষিদ্ধ কার্যক্রমের মধ্যেই বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

    মাদারীপুরের কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার,নিষিদ্ধ কার্যক্রমের মধ্যেই বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

  • শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

    নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

  • শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

    শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

  • শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

    শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

  • বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

    বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

  • জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

    জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

  • প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প:  শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

    প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প: শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

  • শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

    শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

সব খবর

আরও পড়ুন

ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

মাদারীপুরের কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার,নিষিদ্ধ কার্যক্রমের মধ্যেই বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

মাদারীপুরের কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার,নিষিদ্ধ কার্যক্রমের মধ্যেই বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

শিবচরের এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩,বিকল বাসকে পেছন থেকে ধাক্কা, আহত অন্তত ২৫

শিবচরের এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩,বিকল বাসকে পেছন থেকে ধাক্কা, আহত অন্তত ২৫

শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া

Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.

অনুসরণ করুন

স্বত্ব দক্ষিণের খবর

Developed by Vida Team