× প্রচ্ছদ সর্বশেষ দক্ষিণের খবর
প্রান্তিক জনপদ রাজনীতি সারাদেশ ফিচার ও ভ্রমন বিবিধ
বিশ্ব
মত-দ্বিমত শিক্ষাঙ্গন ও খেলাধুলা স্বাস্থ্য খেলাধুলা ভিডিও ধর্ম ও ইসলাম তথ্যপ্রযুক্তি বিনোদন লাইফস্টাইল শিল্প-সাহিত্য বিজ্ঞাপন
শীর্ষ সংবাদ

মাদারীপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল,ছাব্বিশবাড়িকে হারিয়ে চ্যাম্পিয়ন পাঁচবাড়ি একাদশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ এএম

আপডেট: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ এএম

মাদারীপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল,ছাব্বিশবাড়িকে হারিয়ে চ্যাম্পিয়ন পাঁচবাড়ি একাদশ
মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের আদিত্যপুরে অনুষ্ঠিত হয়েছে ‘আদিত্যপুর একতা যুব সংঘ মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা। টানটান উত্তেজনাপূর্ণ এ লড়াইয়ে ছাব্বিশবাড়ি একাদশকে এক গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে পাঁচবাড়ি একাদশ


মাদক ও অপসংস্কৃতি থেকে যুবসমাজকে দূরে রেখে সুস্থ বিনোদন, শারীরিক সক্ষমতা ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করার লক্ষ্যে মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের আদিত্যপুরে অনুষ্ঠিত হয়েছে ‘আদিত্যপুর একতা যুব সংঘ মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা। টানটান উত্তেজনাপূর্ণ এ লড়াইয়ে ছাব্বিশবাড়ি একাদশকে এক গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে পাঁচবাড়ি একাদশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় কুনিয়া ইউনিয়নের আদিত্যপুর এলাকার শরিফ বাড়িসংলগ্ন মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা ঘিরে বিকেল থেকেই মাঠে জড়ো হতে থাকেন স্থানীয় ফুটবলপ্রেমীরা। দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, করতালি ও উচ্ছ্বাসে পুরো মাঠ পরিণত হয় উৎসবের মিলনমেলায়।

কুনিয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য রিন্টু বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এম এ জলিল। এ সময় আরও উপস্থিত ছিলেন শাহাবুদ্দিন খান, বাদল চোকদার, কামরুল শরীফ, মনির শরীফ, সাইদুরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে এম এ জলিল বলেন, তরুণ ও যুবসমাজকে মাদক, অপরাধমূলক কর্মকাণ্ড এবং অলসতা থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার সুযোগ তৈরি হলে তরুণেরা নিজেদের প্রতিভা বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলি অর্জন করতে পারে।

তিনি আরও বলেন, আদিত্যপুর একতা যুব সংঘের এ উদ্যোগ যুবসমাজের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে। তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করা প্রয়োজন।

ফাইনাল ম্যাচের শুরু থেকেই দুই দলের খেলোয়াড়েরা আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্য দিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেন। দুই দলের খেলোয়াড়দের লড়াকু মনোভাব ও গোলের উত্তেজনায় দর্শকদের মধ্যে তৈরি হয় বাড়তি উদ্দীপনা। শেষ পর্যন্ত এক গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পাঁচবাড়ি একাদশ। আর রানার্সআপ হয় ছাব্বিশবাড়ি একাদশ।

খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন অতিথি ও আয়োজকেরা। এ সময় উপস্থিত দর্শক ও স্থানীয়দের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের মতে, আদিত্যপুর একতা যুব সংঘের এ আয়োজন শুধু একটি ফুটবল প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি, পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার এবং সামাজিক বন্ধন সুদৃঢ় করার একটি ইতিবাচক উদ্যোগ। এ ধরনের আয়োজন অব্যাহত থাকলে এলাকার যুবসমাজ খেলাধুলার প্রতি আরও আগ্রহী হবে এবং মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে উৎসাহিত হবে।

মন্তব্য করুন

  • শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

    শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

  • হঠাৎ কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসাসেবার মান ও অনিয়ম নিয়ে কঠোর বার্তা

    হঠাৎ কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসাসেবার মান ও অনিয়ম নিয়ে কঠোর বার্তা

  • নাব্যতা সংকটে শিবচরের নদ-নদী, অস্তিত্ব হারানোর পথে মরা আড়িয়াল খাঁ ও ময়নাকাটা নদী

    নাব্যতা সংকটে শিবচরের নদ-নদী, অস্তিত্ব হারানোর পথে মরা আড়িয়াল খাঁ ও ময়নাকাটা নদী

  • মাদারীপুরের শিবচরে জামায়াত নেতা তাইজুলের বসতঘর ভাঙচুর

    মাদারীপুরের শিবচরে জামায়াত নেতা তাইজুলের বসতঘর ভাঙচুর

  • চেয়ারম্যান হলে বাঁশকান্দিকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত করার অঙ্গীকার রাসেল মোল্লার, বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ

    চেয়ারম্যান হলে বাঁশকান্দিকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত করার অঙ্গীকার রাসেল মোল্লার, বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ

  • শিবচরে ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, জামায়াতের কার্যক্রম থেকে অব্যাহতি তাইজুলকে

    শিবচরে ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, জামায়াতের কার্যক্রম থেকে অব্যাহতি তাইজুলকে

  • শিবচরে কথিত কবিরাজের আপত্তিকর ভিডিও নিয়ে তোলপাড়

    শিবচরে কথিত কবিরাজের আপত্তিকর ভিডিও নিয়ে তোলপাড়

  • শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার প্রচারণা, মাদকমুক্ত ইউনিয়ন গড়ার অঙ্গীকার

    শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার প্রচারণা, মাদকমুক্ত ইউনিয়ন গড়ার অঙ্গীকার

  • শিবচরের পদ্মায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ৯ জেলে আটক

    শিবচরের পদ্মায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ৯ জেলে আটক

  • মাদারীপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল,ছাব্বিশবাড়িকে হারিয়ে চ্যাম্পিয়ন পাঁচবাড়ি একাদশ

    মাদারীপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল,ছাব্বিশবাড়িকে হারিয়ে চ্যাম্পিয়ন পাঁচবাড়ি একাদশ

সব খবর

  • শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

    শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

  • শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

    শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

  • শিবচরে বিএনপি নেতা শহিদ চেয়ারম্যানের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

    শিবচরে বিএনপি নেতা শহিদ চেয়ারম্যানের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

  • নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

    নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

  • জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

    জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

  • প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প:  শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

    প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প: শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

  • বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

    বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

  • শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

    শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

  • শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

    শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

সব খবর

আরও পড়ুন

শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

হঠাৎ কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসাসেবার মান ও অনিয়ম নিয়ে কঠোর বার্তা

হঠাৎ কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসাসেবার মান ও অনিয়ম নিয়ে কঠোর বার্তা

নাব্যতা সংকটে শিবচরের নদ-নদী, অস্তিত্ব হারানোর পথে মরা আড়িয়াল খাঁ ও ময়নাকাটা নদী

নাব্যতা সংকটে শিবচরের নদ-নদী, অস্তিত্ব হারানোর পথে মরা আড়িয়াল খাঁ ও ময়নাকাটা নদী

মাদারীপুরের শিবচরে জামায়াত নেতা তাইজুলের বসতঘর ভাঙচুর

মাদারীপুরের শিবচরে জামায়াত নেতা তাইজুলের বসতঘর ভাঙচুর

প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া

Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.

অনুসরণ করুন

স্বত্ব দক্ষিণের খবর

Developed by Vida Team