× প্রচ্ছদ সর্বশেষ দক্ষিণের খবর
প্রান্তিক জনপদ রাজনীতি সারাদেশ ফিচার ও ভ্রমন বিবিধ
বিশ্ব
মত-দ্বিমত শিক্ষাঙ্গন ও খেলাধুলা স্বাস্থ্য খেলাধুলা ভিডিও ধর্ম ও ইসলাম তথ্যপ্রযুক্তি বিনোদন লাইফস্টাইল শিল্প-সাহিত্য বিজ্ঞাপন
শীর্ষ সংবাদ

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:০০ পিএম

আপডেট: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:০০ পিএম

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামের মৃত্যু
বৃহস্পতিবার সন্ধ্যায় শহিদুল ইসলাম শহিদ শিবচর বাজারের নন্দকুমার মোড় থেকে কলেজ রোডের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম শহিদ (শহিদ চেয়ারম্যান) মারা গেছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে শিবচর পৌরসভার কলেজ রোড এলাকায় একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনায় মোটরসাইকেলটি আটক করা হলেও চালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় শহিদুল ইসলাম শহিদ শিবচর বাজারের নন্দকুমার মোড় থেকে কলেজ রোডের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের দাবি, দুর্ঘটনার পর মোটরসাইকেলটি রেখে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে মোটরসাইকেলটি আটক করা হয়। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ, চালকের পরিচয় এবং এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

দুর্ঘটনায় নিহত মোঃ শহিদুল ইসলাম শহিদ শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এ ছাড়া তিনি বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয়ভাবে তিনি ‘শহিদ চেয়ারম্যান’ নামে পরিচিত ছিলেন। রাজনৈতিক কর্মকাণ্ড ও জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সুবাদে এলাকার মানুষের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।দুর্ঘটনার খবর পেয়ে শিবচর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে মোটরসাইকেলটি জব্দ করে থানায় রাখা হয়েছে। পলাতক চালককে শনাক্ত করে গ্রেফতারের জন্য তথ্যপ্রযুক্তির সহায়তায় চেষ্টা চলছে।

তাঁর আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বাঁশকান্দি ইউনিয়নসহ শিবচরের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। শোকাহত হয়ে পড়েন তাঁর পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী, দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

শহিদুল ইসলাম শহিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ শাহাদাত হোসেন খান, সদস্যসচিব সোহেল রানা, শিবচর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোঃ কালাম মল্লিক, সদস্যসচিব মোঃ আজমল হোসেন সেলিম খান এবং পৌর বিএনপির সিনিয়র আহ্বায়ক মোঃ হেমায়েত হোসেন খান।এক শোকবার্তায় তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে, সড়ক দুর্ঘটনায় একজন সাবেক জনপ্রতিনিধির এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের পাশাপাশি সড়কে পথচারীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ণয়ে নিরপেক্ষ তদন্ত এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।




মন্তব্য করুন

  • শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

    শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

  • হঠাৎ কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসাসেবার মান ও অনিয়ম নিয়ে কঠোর বার্তা

    হঠাৎ কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসাসেবার মান ও অনিয়ম নিয়ে কঠোর বার্তা

  • নাব্যতা সংকটে শিবচরের নদ-নদী, অস্তিত্ব হারানোর পথে মরা আড়িয়াল খাঁ ও ময়নাকাটা নদী

    নাব্যতা সংকটে শিবচরের নদ-নদী, অস্তিত্ব হারানোর পথে মরা আড়িয়াল খাঁ ও ময়নাকাটা নদী

  • মাদারীপুরের শিবচরে জামায়াত নেতা তাইজুলের বসতঘর ভাঙচুর

    মাদারীপুরের শিবচরে জামায়াত নেতা তাইজুলের বসতঘর ভাঙচুর

  • চেয়ারম্যান হলে বাঁশকান্দিকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত করার অঙ্গীকার রাসেল মোল্লার, বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ

    চেয়ারম্যান হলে বাঁশকান্দিকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত করার অঙ্গীকার রাসেল মোল্লার, বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ

  • শিবচরে ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, জামায়াতের কার্যক্রম থেকে অব্যাহতি তাইজুলকে

    শিবচরে ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, জামায়াতের কার্যক্রম থেকে অব্যাহতি তাইজুলকে

  • শিবচরে কথিত কবিরাজের আপত্তিকর ভিডিও নিয়ে তোলপাড়

    শিবচরে কথিত কবিরাজের আপত্তিকর ভিডিও নিয়ে তোলপাড়

  • শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার প্রচারণা, মাদকমুক্ত ইউনিয়ন গড়ার অঙ্গীকার

    শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার প্রচারণা, মাদকমুক্ত ইউনিয়ন গড়ার অঙ্গীকার

  • শিবচরের পদ্মায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ৯ জেলে আটক

    শিবচরের পদ্মায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ৯ জেলে আটক

  • মাদারীপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল,ছাব্বিশবাড়িকে হারিয়ে চ্যাম্পিয়ন পাঁচবাড়ি একাদশ

    মাদারীপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল,ছাব্বিশবাড়িকে হারিয়ে চ্যাম্পিয়ন পাঁচবাড়ি একাদশ

সব খবর

  • শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

    শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

  • শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

    শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

  • শিবচরে বিএনপি নেতা শহিদ চেয়ারম্যানের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

    শিবচরে বিএনপি নেতা শহিদ চেয়ারম্যানের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

  • নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

    নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

  • জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

    জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

  • প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প:  শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

    প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প: শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

  • বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

    বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

  • শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

    শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

  • শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

    শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

সব খবর

আরও পড়ুন

শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

হঠাৎ কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসাসেবার মান ও অনিয়ম নিয়ে কঠোর বার্তা

হঠাৎ কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসাসেবার মান ও অনিয়ম নিয়ে কঠোর বার্তা

নাব্যতা সংকটে শিবচরের নদ-নদী, অস্তিত্ব হারানোর পথে মরা আড়িয়াল খাঁ ও ময়নাকাটা নদী

নাব্যতা সংকটে শিবচরের নদ-নদী, অস্তিত্ব হারানোর পথে মরা আড়িয়াল খাঁ ও ময়নাকাটা নদী

মাদারীপুরের শিবচরে জামায়াত নেতা তাইজুলের বসতঘর ভাঙচুর

মাদারীপুরের শিবচরে জামায়াত নেতা তাইজুলের বসতঘর ভাঙচুর

প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া

Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.

অনুসরণ করুন

স্বত্ব দক্ষিণের খবর

Developed by Vida Team