× প্রচ্ছদ সর্বশেষ দক্ষিণের খবর
প্রান্তিক জনপদ রাজনীতি সারাদেশ ফিচার ও ভ্রমন বিবিধ
বিশ্ব
মত-দ্বিমত শিক্ষাঙ্গন ও খেলাধুলা স্বাস্থ্য খেলাধুলা ভিডিও ধর্ম ও ইসলাম তথ্যপ্রযুক্তি বিনোদন লাইফস্টাইল শিল্প-সাহিত্য বিজ্ঞাপন
শীর্ষ সংবাদ

নাব্যতা সংকটে শিবচরের নদ-নদী, অস্তিত্ব হারানোর পথে মরা আড়িয়াল খাঁ ও ময়নাকাটা নদী

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ এএম

আপডেট: সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ এএম

নাব্যতা সংকটে শিবচরের নদ-নদী, অস্তিত্ব হারানোর পথে মরা আড়িয়াল খাঁ ও ময়নাকাটা নদী
শিবচর উপজেলার একসময়ের খরস্রোতা নদ-নদীগুলো আজ নাব্যতা সংকট, পলি জমে ভরাট হওয়া এবং নদীর তীর দখলের চাপে অস্তিত্ব হারানোর ঝুঁকিতে পড়েছে। কোনো নদীর গতিপথ পরিবর্তিত হয়েছে, কোনোটি শুকিয়ে পরিণত হয়েছে ফসলি জমিতে, আবার কোনো নদীতে বর্ষা মৌসুমে পানি থাকলেও শুকনো মৌসুমে দেখা যায় বিস্তীর্ণ চর। দীর্ঘদিন ধরে নিয়মিত খনন না হওয়া এবং অপরিকল্পিত ভরাট ও দখলের কারণে নদীগুলোর এমন দশা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


মাদারীপুরের শিবচর উপজেলার একসময়ের খরস্রোতা নদ-নদীগুলো আজ নাব্যতা সংকট, পলি জমে ভরাট হওয়া এবং নদীর তীর দখলের চাপে অস্তিত্ব হারানোর ঝুঁকিতে পড়েছে। কোনো নদীর গতিপথ পরিবর্তিত হয়েছে, কোনোটি শুকিয়ে পরিণত হয়েছে ফসলি জমিতে, আবার কোনো নদীতে বর্ষা মৌসুমে পানি থাকলেও শুকনো মৌসুমে দেখা যায় বিস্তীর্ণ চর। দীর্ঘদিন ধরে নিয়মিত খনন না হওয়া এবং অপরিকল্পিত ভরাট ও দখলের কারণে নদীগুলোর এমন দশা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

শুধু নদীর স্বাভাবিক প্রবাহই নয়, এর সঙ্গে জড়িয়ে থাকা নৌপথ, কৃষি, জীববৈচিত্র্য ও স্থানীয় পরিবেশও পড়েছে হুমকির মুখে। একসময় যেসব নদী দিয়ে লঞ্চ, ট্রলার ও পণ্যবাহী নৌযান চলাচল করত, সেসব নদীর অনেক জায়গায় এখন পলি ও কাদায় ভরাট হয়ে গেছে। ফলে নদীগুলোর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে খনন এবং দখল-দূষণ রোধে কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

পানি উন্নয়ন বোর্ডের সূত্রে জানা গেছে, জেলার পাঁচটি উপজেলায় কাগজে-কলমে নদ-নদীর সংখ্যা ১৭টি। তবে প্রায় ২৫০ কিলোমিটার এলাকাজুড়ে পদ্মা,পালরদী, ময়নাকাটাসহ বিভিন্ন নদ-নদীর মধ্যে দৃশ্যমান রয়েছে মাত্র ১০টি। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন খনন না হওয়ায় জেলার বেশ কয়েকটি নদী নাব্যতা হারিয়েছে। কোনো কোনো নদীর গতিপথেও পরিবর্তন এসেছে।

শিবচর উপজেলার শিরুয়াইল, নিলখী, বাঁশকান্দি, শিবচর পৌর এলাকা ও পাচ্চর,দ্বিতীয়াখণ্ডসহ বিভিন্ন এলাকায় নদ-নদীর এমন সংকট স্পষ্ট হয়ে উঠেছে। একসময়ের প্রবহমান নদীগুলোর অনেক অংশ এখন ভরাট হয়ে সংকুচিত। কোথাও কোথাও নদীর অস্তিত্বও ক্রমে বিলীন হওয়ার পথে।

শিবচরের শিরুয়াইল থেকে নিলখী হয়ে প্রবাহিত আড়িয়াল খাঁ নদের একটি অংশ বর্তমানে স্থানীয়ভাবে ‘মরা আড়িয়াল খাঁ’ নামে পরিচিত। দীর্ঘদিন ধরে পলি জমে ভরাট হওয়ায় নদীটির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়েছে। বর্ষা মৌসুমে কোথাও কোথাও পানি জমলেও শুকনো মৌসুমে নদীর বিস্তীর্ণ অংশ শুকিয়ে যায়। কোনো কোনো স্থানে নদীর ভেতরেই চাষাবাদ করা হচ্ছে।

শিরুয়াইল এলাকার বাসিন্দা রানা হামিদ বলেন, “আমাদের শিরুয়াইল বাজারের পাশের নদীটি এখন আর নদী নাই! এটা আড়িয়াল খাঁ নদেরই একটি অংশ। একসময় এটাই বড় নদী ছিল। এখন এর কোনো গতিপথই নেই। নদীর মাঝে বর্ষা মৌসুমে পানি জমে। শুকনো মৌসুমে শুকিয়ে যায়। নদীর মধ্যে এখন ফসল ফলানো হয়।”

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে একসময়ের গুরুত্বপূর্ণ এই নদীপথের অবশিষ্ট অংশও হারিয়ে যেতে পারে।

শিবচর পৌর এলাকার ওপর দিয়ে প্রবাহিত ময়নাকাটা নদীও নাব্যতা সংকটের কারণে অস্তিত্বের হুমকিতে রয়েছে। বর্ষা মৌসুমে নদীটি পানিতে ভরে উঠলেও শুকনো মৌসুমে বিভিন্ন স্থানে পানি শুকিয়ে যায়। নদীর তলদেশে পলি জমে প্রবাহের পথ সংকুচিত হওয়ার পাশাপাশি দুই তীরের বিভিন্ন স্থানে ভরাট ও দখলের অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নদীর তীরসহ বিভিন্ন স্থানে ভরাট করে দখল করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া শিবচর পৌরসভার ‘ইলিয়াস আহমেদ চৌধুরী (দাদাভাই) শিবচর উপশহর’ নদীর চরাঞ্চলে গড়ে উঠেছে বলে স্থানীয়দের মধ্যে প্রচলিত রয়েছে। উপশহর নির্মাণের ফলে নদীর চরাঞ্চলের অনেক এলাকা দখল বা ভরাট হয়েছে বলে নাম প্রকাশের অনিচ্ছুক অনেকে মন্তব্য করেন।

একসময় এই ময়নাকাটা নদী দিয়ে বর্ষা মৌসুমে পণ্যবাহী নৌযান চলাচল করত। বর্তমানে নদীর বিভিন্ন অংশে পলি ও কাদা জমে নাব্যতা কমেছে। শুকনো মৌসুমে নদীর বুকে জেগে ওঠা চর এবং অগভীর পানিপ্রবাহ নদীটির স্বাভাবিক চিত্র বদলে দিয়েছে।

শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের বিলপদ্মা নদীও নাব্যতা সংকটে বিপর্যস্ত। স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে খনন না হওয়ায় নদীটির দুই তীরে চর জেগেছে। ধীরে ধীরে সংকুচিত হচ্ছে নদীর প্রবাহপথ। অথচ একসময় এই নদী দিয়ে বড় বড় লঞ্চ ও ট্রলার চলাচল করত।

বাঁশকান্দি ইউনিয়নের শুম্ভুক গ্রামের বাসিন্দা জরিনা খাতুন বলেন, “আমাদের বাড়ির কাছে বিলপদ্মা নদী। কালের বিবর্তনে এখন অনেকটাই শুকিয়ে গেছে। এই নদী দিয়ে বড় বড় লঞ্চ চলছে, ট্রলার চলছে। এখন চর পড়ে শুকিয়ে গেছে।”

স্থানীয়দের মতে, নদীটির নাব্যতা ফিরিয়ে আনতে পরিকল্পিত খনন করা জরুরি। অন্যথায় নদীপথের স্বাভাবিক ব্যবহার আরও সীমিত হয়ে পড়বে।

পদ্মার সঙ্গে সরাসরি সংযুক্ত শিবচরের দ্বিতীয়াখণ্ড ও কুতুবপুর এলাকাতেও রয়েছে ভরাট হয়ে যাওয়া নদী ও নদীর পুরোনো প্রবাহপথ। দীর্ঘদিন ধরে পলি জমা এবং পানিপ্রবাহ কমে যাওয়ার কারণে এসব নদীর অনেক অংশ সংকুচিত হয়ে পড়েছে।

অন্যদিকে পদ্মা-সংলগ্ন মাদবরেরচর এলাকাসহ পদ্মা নদীর বিভিন্ন অংশেও শুকনো মৌসুমে চর জেগে ওঠে। পদ্মা সেতুর আশপাশেও বিস্তীর্ণ চর দেখা যাচ্ছে। নদীতে চর জাগা প্রাকৃতিক পলি সঞ্চয়ের অংশ হলেও নদীর প্রবাহ, নাব্যতা ও তীরবর্তী এলাকার পরিবর্তনের সামগ্রিক চিত্র বুঝতে নিয়মিত পর্যবেক্ষণ ও বৈজ্ঞানিক সমীক্ষা প্রয়োজন।

স্থানীয়দের মতে, নদ-নদী শুধু পানি প্রবাহের পথ নয়; এলাকার কৃষি, মৎস্যসম্পদ, নৌযোগাযোগ এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নদী ভরাট হয়ে গেলে বর্ষায় পানি নিষ্কাশন, স্থানীয় জলজ পরিবেশ এবং নৌযান চলাচলও বাধাগ্রস্ত হতে পারে। তাই নদীগুলোর প্রকৃত সীমানা নির্ধারণ, অবৈধ দখল উচ্ছেদ, ভরাট বন্ধ এবং প্রয়োজন অনুযায়ী খননের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

শিবচর উপজেলার বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতি ব্যক্তিত্ব বাবুল গোমস্তা বলেন'আমরা পরিকল্পিত শিবচর চাই,ময়নাকাটা নদীকে আমাদের অস্তিত্বের জন্য রক্ষা করতে হবে।ময়নাকাটা নদীকে রক্ষা করতে পারলে পরিকল্পিত শিবচর গড়ে তোলা সম্ভব।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান বলেন,শিবচরের নদীগুলো রক্ষার জন্য আমরা পরিকল্পনা গ্রহন করতে চাচ্ছি।তবে বিআরএস নকশা ও পর্চা অনুযায়ী নদীটির সঠিক চিত্র পাওয়া যাচ্ছে না। উপজেলার প্রতিটি নদী ও খালের প্রকৃত চিত্র বের করার প্রক্রিয়া চলমান রয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ সাপেক্ষে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আবু সাদত মোঃ হাসান কবির বলেন, শিবচর উপজেলার আড়িয়াল খাঁ নদের শাখা নদী ময়নাকাটা নদীর অনেক স্থানেই দখল ও নাব্যতা সংকটে স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ হওয়ার পথে। তবে এই মুহূর্তে ময়নাকাটা নদী খনন ও পুনরুদ্ধারের কোনো কার্যক্রম আমাদের হাতে নেই। ভবিষ্যতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে ময়নাকাটা নদী উদ্ধার ও খননের উদ্যোগ নেওয়া হতে পারে।

শিবচরের নদ-নদীগুলোর বর্তমান পরিস্থিতি স্থানীয় পরিবেশ ও পানিপ্রবাহের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। দীর্ঘদিনের পলি জমা, নদীপথ সংকুচিত হওয়া এবং দখল-ভরাটের অভিযোগের মধ্যে নদীগুলোকে বাঁচিয়ে রাখতে সমন্বিত পরিকল্পনা প্রয়োজন। এজন্য নদীগুলোর সীমানা ও বর্তমান প্রবাহপথ চিহ্নিত করা, নাব্যতা যাচাইয়ে বৈজ্ঞানিক সমীক্ষা, অগ্রাধিকারভিত্তিতে খনন এবং দখল-ভরাট বন্ধে কার্যকর নজরদারি জরুরি।

মন্তব্য করুন

  • শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

    শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

  • হঠাৎ কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসাসেবার মান ও অনিয়ম নিয়ে কঠোর বার্তা

    হঠাৎ কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসাসেবার মান ও অনিয়ম নিয়ে কঠোর বার্তা

  • নাব্যতা সংকটে শিবচরের নদ-নদী, অস্তিত্ব হারানোর পথে মরা আড়িয়াল খাঁ ও ময়নাকাটা নদী

    নাব্যতা সংকটে শিবচরের নদ-নদী, অস্তিত্ব হারানোর পথে মরা আড়িয়াল খাঁ ও ময়নাকাটা নদী

  • মাদারীপুরের শিবচরে জামায়াত নেতা তাইজুলের বসতঘর ভাঙচুর

    মাদারীপুরের শিবচরে জামায়াত নেতা তাইজুলের বসতঘর ভাঙচুর

  • চেয়ারম্যান হলে বাঁশকান্দিকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত করার অঙ্গীকার রাসেল মোল্লার, বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ

    চেয়ারম্যান হলে বাঁশকান্দিকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত করার অঙ্গীকার রাসেল মোল্লার, বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ

  • শিবচরে ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, জামায়াতের কার্যক্রম থেকে অব্যাহতি তাইজুলকে

    শিবচরে ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, জামায়াতের কার্যক্রম থেকে অব্যাহতি তাইজুলকে

  • শিবচরে কথিত কবিরাজের আপত্তিকর ভিডিও নিয়ে তোলপাড়

    শিবচরে কথিত কবিরাজের আপত্তিকর ভিডিও নিয়ে তোলপাড়

  • শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার প্রচারণা, মাদকমুক্ত ইউনিয়ন গড়ার অঙ্গীকার

    শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার প্রচারণা, মাদকমুক্ত ইউনিয়ন গড়ার অঙ্গীকার

  • শিবচরের পদ্মায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ৯ জেলে আটক

    শিবচরের পদ্মায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ৯ জেলে আটক

  • মাদারীপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল,ছাব্বিশবাড়িকে হারিয়ে চ্যাম্পিয়ন পাঁচবাড়ি একাদশ

    মাদারীপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল,ছাব্বিশবাড়িকে হারিয়ে চ্যাম্পিয়ন পাঁচবাড়ি একাদশ

সব খবর

  • শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

    শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

  • শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

    শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

  • শিবচরে বিএনপি নেতা শহিদ চেয়ারম্যানের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

    শিবচরে বিএনপি নেতা শহিদ চেয়ারম্যানের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

  • নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

    নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

  • জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

    জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

  • প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প:  শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

    প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প: শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

  • বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

    বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

  • শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

    শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

  • শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

    শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

সব খবর

আরও পড়ুন

শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

হঠাৎ কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসাসেবার মান ও অনিয়ম নিয়ে কঠোর বার্তা

হঠাৎ কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসাসেবার মান ও অনিয়ম নিয়ে কঠোর বার্তা

নাব্যতা সংকটে শিবচরের নদ-নদী, অস্তিত্ব হারানোর পথে মরা আড়িয়াল খাঁ ও ময়নাকাটা নদী

নাব্যতা সংকটে শিবচরের নদ-নদী, অস্তিত্ব হারানোর পথে মরা আড়িয়াল খাঁ ও ময়নাকাটা নদী

মাদারীপুরের শিবচরে জামায়াত নেতা তাইজুলের বসতঘর ভাঙচুর

মাদারীপুরের শিবচরে জামায়াত নেতা তাইজুলের বসতঘর ভাঙচুর

প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া

Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.

অনুসরণ করুন

স্বত্ব দক্ষিণের খবর

Developed by Vida Team