× প্রচ্ছদ সর্বশেষ দক্ষিণের খবর
প্রান্তিক জনপদ রাজনীতি সারাদেশ ফিচার ও ভ্রমন বিবিধ
বিশ্ব
মত-দ্বিমত শিক্ষাঙ্গন ও খেলাধুলা স্বাস্থ্য খেলাধুলা ভিডিও ধর্ম ও ইসলাম তথ্যপ্রযুক্তি বিনোদন লাইফস্টাইল শিল্প-সাহিত্য বিজ্ঞাপন
শীর্ষ সংবাদ

অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

মাদারীপুর জেলা প্রতিনিধি

প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ এএম

আপডেট: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ এএম

অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার
১৭ বছর রাজপথে আন্দোলন করেছেন বিএনপির নেতাকর্মীরা। বিএনপির হাজার হাজার নেতাকর্মী জীবন দিয়েছেন, কারাবরণ করেছেন। সারা বাংলাদেশের মানুষ নির্যাতিত ও নিপীড়িত ছিল।

অরাজকতা সৃষ্টি করে আওয়ামী লীগ বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত হতে পারবে না বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহগণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।

বুধবার দুপুরে কালকিনি উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

খোকন তালুকদার বলেন,‘সারা বাংলাদেশে ফ্যাসিস্টদের আবার হুমকি-ধমকি শুরু হয়েছে। প্রশাসনের ওপর আঘাত, বোমার শব্দ ও গাড়ি পোড়ানোর মতো ঘটনা আবারও শুরু হয়েছে। আমরা বলে দিতে চাই, এসব ভয় দেখিয়ে ও অরাজকতা সৃষ্টি করে আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারবে না।’

তিনি বলেন, ‘এই দেশের মানুষ ফ্যাসিস্টদের বিদায় করেছে। এখন যারা দেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে নস্যাৎ করতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, বাংলাদেশের মানুষ তাদের দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত।’

বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে খোকন তালুকদার বলেন, ‘১৭ বছর রাজপথে আন্দোলন করেছেন বিএনপির নেতাকর্মীরা। বিএনপির হাজার হাজার নেতাকর্মী জীবন দিয়েছেন, কারাবরণ করেছেন। সারা বাংলাদেশের মানুষ নির্যাতিত ও নিপীড়িত ছিল। বিএনপি সরকার গঠন করেছে ছয় মাসও হয়নি, এরই মধ্যে রাজপথে হুমকি-ধমকি দেওয়া শুরু হয়েছে।’

এনসিপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতারা যেভাবে বক্তব্য দিচ্ছেন, তাতে আমি মনে করি বিএনপি এবং জাতীয়তাবাদী দলের কর্মীরা যদি মাঠে না থাকেন, তাহলে আওয়ামী লীগ আপনাদের বাড়ি থেকে টেনে এনে বাংলার মাটিতে পুঁতে রাখবে।’

তিনি আরও বলেন, ‘জাতীয়তাবাদী দলের কর্মীরা মাঠে আছেন বলেই আপনারা বড় বড় কথা বলার সুযোগ পাচ্ছেন, রাস্তায় গলাবাজি করতে পারছেন। জাতীয়তাবাদী শক্তি মাঠে থাকা অবস্থায় আওয়ামী লীগ আর ফিল্ডে নামতে পারবে না।’

প্রতিবাদ সমাবেশ শেষে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ ছাড়া ‘নজরুল বর্ষ’ উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ডেঙ্গু মশা নিধনে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কর্মসূচিরও উদ্বোধন করা হয়। পরে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন খোকন তালুকদার।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, যুবদল নেতা মামুন শিকদার ও শামিম মোল্লা, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি নান্না শিকদার, কালকিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নাজমুল হাসানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মন্তব্য করুন

  • শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

    শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

  • শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

    শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

  • অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

    অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

  • শিবচরে হত দরিদ্রদের মাঝে গাভী বিতরণ

    শিবচরে হত দরিদ্রদের মাঝে গাভী বিতরণ

  • 'নতুন প্রজন্মের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে'  _ হেলেন জেরিন খান

    'নতুন প্রজন্মের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে' _ হেলেন জেরিন খান

  • রাজৈরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে কিশোরী নিহত, মা-বোনসহ আহত ৪

    রাজৈরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে কিশোরী নিহত, মা-বোনসহ আহত ৪

  • 'শুধু ভালো ফল নয়, মানবিক গুণাবলিও অর্জন করতে হবে’—শিবচরে ইউএনও এইচ. এম. ইবনে মিজান

    'শুধু ভালো ফল নয়, মানবিক গুণাবলিও অর্জন করতে হবে’—শিবচরে ইউএনও এইচ. এম. ইবনে মিজান

  • ভাঙ্গার মালিগ্রামে রেলিংয়ের সাথে ট্রাকের ধাক্কা, আহত ৩

    ভাঙ্গার মালিগ্রামে রেলিংয়ের সাথে ট্রাকের ধাক্কা, আহত ৩

  • নৌকা বাইচে ঐতিহ্য ফিরেছে ভাঙ্গার কুমার নদে

    নৌকা বাইচে ঐতিহ্য ফিরেছে ভাঙ্গার কুমার নদে

  • মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যববসায়ী আটক

    মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যববসায়ী আটক

সব খবর

  • অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

    অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

  • শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

    শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

  • শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

    শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

  • শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

    নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

  • শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

    শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

  • শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

    শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

  • বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

    বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

  • জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

    জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

  • প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প:  শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

    প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প: শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

সব খবর

আরও পড়ুন

শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

'নতুন প্রজন্মের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে'  _ হেলেন জেরিন খান

'নতুন প্রজন্মের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে' _ হেলেন জেরিন খান

প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া

Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.

অনুসরণ করুন

স্বত্ব দক্ষিণের খবর

Developed by Vida Team