× প্রচ্ছদ সর্বশেষ দক্ষিণের খবর
প্রান্তিক জনপদ রাজনীতি সারাদেশ ফিচার ও ভ্রমন বিবিধ
বিশ্ব
মত-দ্বিমত শিক্ষাঙ্গন ও খেলাধুলা স্বাস্থ্য খেলাধুলা ভিডিও ধর্ম ও ইসলাম তথ্যপ্রযুক্তি বিনোদন লাইফস্টাইল শিল্প-সাহিত্য বিজ্ঞাপন
শীর্ষ সংবাদ

শিবচরে ১০০ প্রতিবন্ধী পেলেন হুইলচেয়ার, ২৭ দুস্থ পরিবার পেল ঢেউটিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পিএম

আপডেট: সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পিএম

শিবচরে ১০০ প্রতিবন্ধী পেলেন হুইলচেয়ার, ২৭ দুস্থ পরিবার পেল ঢেউটিন
শিবচর উপজেলা পরিষদের পদ্মা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা উপকারভোগীদের হাতে হুইলচেয়ার ও ঢেউটিন তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার।

মাদারীপুরের শিবচরে অসহায়, দুস্থ ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর। মানবিক সহায়তার অংশ হিসেবে উপজেলার ১০০ জন প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে হুইলচেয়ার এবং ২৭টি অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে দুই বান্ডিল করে ঢেউটিন বিতরণ করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে শিবচর উপজেলা পরিষদের পদ্মা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা উপকারভোগীদের হাতে হুইলচেয়ার ও ঢেউটিন তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ১০০ জন বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে মানবিক সহায়তা হিসেবে পাওয়া ঢেউটিন ২৭টি অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খরিস চন্দ্র বোস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবিদ হাসানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সরকারি মানবিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের চলাচলের সুবিধা নিশ্চিত করার পাশাপাশি অসহায় পরিবারগুলোর বসবাসের নিরাপত্তা নিশ্চিত করতেও এ ধরনের সহায়তা কার্যকর ভূমিকা রাখবে।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান বলেন, সরকারি মানবিক সহায়তার অংশ হিসেবে ১০০ জন প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে হুইলচেয়ার এবং ২৭টি অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে দুই বান্ডিল করে ঢেউটিন বিতরণ করা হয়েছে। প্রকৃত অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে উপজেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

হুইলচেয়ার ও ঢেউটিন পেয়ে উপকারভোগীদের মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা যায়। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য হুইলচেয়ার তাদের চলাচলে নতুন সুযোগ তৈরি করবে। অন্যদিকে ঢেউটিন পাওয়া পরিবারগুলোর অনেকেই এটিকে দুর্যোগ ও ঝুঁকিপূর্ণ বসবাস থেকে কিছুটা নিরাপদ আশ্রয়ের সুযোগ হিসেবে দেখছেন।

মন্তব্য করুন

  • শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

    শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

  • শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

    শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

  • অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

    অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

  • শিবচরে হত দরিদ্রদের মাঝে গাভী বিতরণ

    শিবচরে হত দরিদ্রদের মাঝে গাভী বিতরণ

  • 'নতুন প্রজন্মের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে'  _ হেলেন জেরিন খান

    'নতুন প্রজন্মের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে' _ হেলেন জেরিন খান

  • রাজৈরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে কিশোরী নিহত, মা-বোনসহ আহত ৪

    রাজৈরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে কিশোরী নিহত, মা-বোনসহ আহত ৪

  • 'শুধু ভালো ফল নয়, মানবিক গুণাবলিও অর্জন করতে হবে’—শিবচরে ইউএনও এইচ. এম. ইবনে মিজান

    'শুধু ভালো ফল নয়, মানবিক গুণাবলিও অর্জন করতে হবে’—শিবচরে ইউএনও এইচ. এম. ইবনে মিজান

  • ভাঙ্গার মালিগ্রামে রেলিংয়ের সাথে ট্রাকের ধাক্কা, আহত ৩

    ভাঙ্গার মালিগ্রামে রেলিংয়ের সাথে ট্রাকের ধাক্কা, আহত ৩

  • নৌকা বাইচে ঐতিহ্য ফিরেছে ভাঙ্গার কুমার নদে

    নৌকা বাইচে ঐতিহ্য ফিরেছে ভাঙ্গার কুমার নদে

  • মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যববসায়ী আটক

    মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যববসায়ী আটক

সব খবর

  • অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

    অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

  • শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

    শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

  • শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

    শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

  • শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

    নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

  • শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

    শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

  • শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

    শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

  • বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

    বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

  • জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

    জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

  • প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প:  শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

    প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প: শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

সব খবর

আরও পড়ুন

শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

'নতুন প্রজন্মের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে'  _ হেলেন জেরিন খান

'নতুন প্রজন্মের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে' _ হেলেন জেরিন খান

প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া

Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.

অনুসরণ করুন

স্বত্ব দক্ষিণের খবর

Developed by Vida Team