দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
দক্ষিণের খবর ডেস্ক
প্রকাশ: রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পিএম
আপডেট: রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পিএম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদারীপুরের শিবচরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
কর্মসূচিকে কেন্দ্র করে শিবচর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে সকাল থেকেই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন। পরে বিশাল র্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে উপজেলার ৭১ সড়কসহ আশপাশের এলাকা বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে বিভিন্ন স্লোগান দেন।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বরের ঐতিহাসিক সিপাহী-জনতার বিপ্লব দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সিপাহী-জনতার বিপ্লবের ঘটনার মধ্য দিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্রের পথ সুগম হয় এবং একদলীয় শাসনব্যবস্থার অবসানের পথ তৈরি হয়।

বক্তারা আরও বলেন, স্বাধীনতার পর দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার যে উদ্যোগ নেওয়া হয়েছিল, ১৯৭৫ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর তা নতুন বাস্তবতার মুখে পড়ে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সচেতন সেনা কর্মকর্তাদের ভূমিকার কারণে দেশের রাজনৈতিক গতিপথ পরিবর্তিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশের সার্বভৌমত্ব ও স্বাধীন রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের পরিবেশ সুদৃঢ় হয় এবং বহুদলীয় গণতন্ত্রের পথ উন্মুক্ত হয়।
সমাবেশে বক্তারা বলেন,আমাদের নেতা জিয়াউর রহমান জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে বাকশালীয় একদলীয় শাসনের অবসান ঘটিয়েছেন। তারা বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপি ভবিষ্যতেও রাজপথে সক্রিয় থাকবে।
কর্মসূচিতে ছিলেন মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী নাদিরা চৌধুরী, শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানা,মাদারীপুর জেলা বিএনপির সদস্য আব্দুল হান্নান মিয়া,শিবচর উপজেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী, আজমল হুদা চৌধুরী ইথু,শিবচর পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান,শিবচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান মিলন,সদস্য সচিব মনজিল রহমান সিহাব, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুর রহমান বেপারীসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, ওলামা দল, মৎস্যজীবী দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বিএনপির রাজনৈতিক ইতিহাসের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। এ দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team