দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
দক্ষিণের খবর ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পিএম
আপডেট: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ পিএম
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে বিকল হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দেওয়ার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শিবচর উপজেলার পাঁচ্চর বাখরেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে পালকী পরিবহনের বাসের চালকের সহকারী এবং হানিফ পরিবহনের দুই যাত্রী রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এর কিছুক্ষণ পর বরিশাল থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে দাঁড়িয়ে থাকা পালকী পরিবহনের বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুই বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
খবর পেয়ে ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। পরে তাঁদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
দুর্ঘটনার পর ঢাকা অভিমুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে এক্সপ্রেসওয়েতে যানজটের সৃষ্টি হয়। পরে শিবচর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে সহযোগিতা করে। বিকেল ৫টার দিকে ওই লেনে যান চলাচল স্বাভাবিক হয়।
ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর সরদার বলেন, চাকা পাংচার হওয়ায় পালকী পরিবহনের বাসটি এক্সপ্রেসওয়ের পাশে পার্কিং করে রাখা হয়েছিল। এ সময় দ্রুতগতির হানিফ পরিবহনের বাসটি বিকল বাসটিকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মুনতাসির রহমান বলেন,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি এবং নিহতদের লাশ উদ্ধার করি। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।নিহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team