দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
Admin
প্রকাশ: শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ এএম
আপডেট: শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ এএম
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণের খবরঃ
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর-ভাঙ্গা সীমান্ত এলাকার সূর্যনগর বাজার সংলগ্ন ফুটওভার ব্রীজের নিকট দুটি বাসের সংঘর্ষে বাসের চালকের সহকারী নিহত হয়েছেন। দূর্ঘটনায় বাসের অন্তত ৫ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার(৪ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২ টার দিকে এক্সপ্রেসওয়ের শিবচরের সূর্যনগর বাজার সংলগ্ন ভাঙ্গা উপজেলার ব্রাহ্মণপাড়া এলাকার ঢাকাগামী লেনে দূর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, ভাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিকাশ পরিবহনের একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয় অপর একটি বাস। এসময় উভয় পরিবহনেরই সামনের ও পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দূর্ঘটনায় বাসের চালকের সহকারী ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া উভয় বাসেরই অন্তত ৫ যাত্রী আহত হন। তবে তারা সবাই আশংকা মুক্ত। এবং প্রাথমিক চিকিৎসা নিয়ে গন্তব্যে ফিরেছেন। অন্যদিকে নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিজানুর রহমান বলেন,'দূর্ঘটনার পর দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায়। এবং দূর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে। পেছন থেকে সামনে থাকা যাত্রীবাহী পরিবহনকে অপর একটি যাত্রীবাহী পরিবহন ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির মরদেহ ভাঙ্গা হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। তার পরিচয় বিস্তারিত জানা যায়নি।'
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team