দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
দক্ষিণের খবর ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পিএম
আপডেট: শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পিএম
মাদারীপুরের শিবচরে এসএসসি ও দাখিল পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী ৮১ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন দেওয়া হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর)শিবচর উপজেলার অডিটোরিয়ামে শিবচর ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিবচর ক্যারিয়ার ক্লাবের আহ্বায়ক ও অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. ইবনে মিজান।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এইচ. এম. ইবনে মিজান বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই প্রকৃত শিক্ষিত হওয়া যায় না। সততা, শৃঙ্খলা, অধ্যবসায় ও মানবিক গুণাবলির চর্চার মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে। দেশপ্রেম ও দায়িত্বশীলতার মাধ্যমে জীবনে সফল হতে হবে।
তিনি বলেন,মেধাবী তারাই, যাদের মধ্যে দেশপ্রেম রয়েছে। দেশপ্রেম ছাড়া একজন মেধাবী মানুষও দেশ ও জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে পারে না। শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পাশাপাশি দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুল হক, শিবচর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. আছাদুর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে শিবচর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও দাখিল পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী ৮১ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, ক্যারিয়ার পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মজীবন নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team