দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
Admin
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ০৮:০১ এএম
আপডেট: সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ০৮:০১ এএম
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণের খবর:
মাদারীপুর জেলার শিবচরে মাকে ধর্ষন শেষে হত্যার পরে তার ১ বছর বয়সী পুত্রকে আড়িয়াল খাঁ নদে ফেলে দেয় নরপিশাচ ফারুক মোল্লা। নদীতে ফেলে দেয়ার ৫ দিন পর শিশু আবিরের লাশ আড়িয়াল খাঁ নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার(২৪ আগস্ট) সকালে উপজেলার নিলখী ইউনিয়নের মন্নান হাজীর মোড় সংলগ্ন মাদ্রাসা ঘাটে আড়িয়াল খাঁ নদে শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা শিবচর থানা পুলিশকে খবর দেয়। পরে শিবচর থানা পুলিশ ও নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল শেষে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।
উল্লেখ্য, গত ১৯ আগস্ট সকালে জেলার শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকায় ঝোপের পাশে এক অজ্ঞাত নারীর মরদেহ পড়ে থাকার খবর পায় পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্ত করে। শনাক্তকৃত ওই নারীর নাম শাম্পা খাতুন (২৮)। তিনি নাটোর জেলার লালপুর থানার বেরিলাবাড়ি পোস্টের আট্রিকা গ্রামের ছামরুল ইসলামের মেয়ে। ৩ বছর আগে মাদারীপুর জেলার বড় মেহের এলাকার মো. শাহাবুদ্দিন হাওলাদারের সাথে তার মেয়ে শাম্পা খাতুনের বিয়ে হয়। তাদের সংসারে ১ বছর বয়সী ছেলে আবির রয়েছে।
এ ঘটনায় ২০ আগস্ট ছামরুল ইসলাম বাদী হয়ে শিবচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পরে পুলিশ ও র্যাব-৮, মাদারীপুরের একটি যৌথ দল তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ফারুক মোল্লাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে শাম্পা খাতুনকে ধর্ষন শেষে হত্যা ও শিশু আবিরকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়ার কথা স্বীকার করে।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team