দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ এএম
আপডেট: রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ এএম
নিখোঁজের একদিন পর মাদারীপুরে একটি বিল থেকে রুদ্র দাস (৪৫) নামে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টম্বর) সকালে ডাসার উপজেলার খিলগ্রামের ডাইয়ার বিলের পানি থেকে ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। নিহত রুদ্র দাস ডাসার উপজেলরা ধামুসা গ্রামের রামচন্দ্র দাসের ছেলে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে বাকপ্রতিবন্ধী রুদ্র দাস দিনমজুরের কাজ করে সংসার চালাতেন। শনিবার সকালে প্রতিদিনের মতো কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেসনি। রোববার সকালে ডাসারের খিলগ্রামের ডাইআর বিলে আব্দুর রাজ্জাক নামে অন্য এক শ্রমিক জমিতে কৃষিকাজ করতে যান। এ সময় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে উদ্ধার করা হয় রুদ্র দাসের মরদেহ।
মাদারীপুরে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নেয়া হবে আইনগত ব্যবস্থা।’
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team