দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
দক্ষিণের খবর ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ০৫:৪৭ এএম
আপডেট: মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ০৭:২৯ এএম
মাদারীপুর প্রতিনিধি:
মাদকের বিরুদ্ধে চলমান সাঁড়াশি অভিযানে মাদারীপুর সদর থানা এলাকায় ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. এনামুল দরজী (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, গ্রেপ্তার এনামুলের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
মাদারীপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জেলা পুলিশ সুপার মো:হাবিবুর রহমানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) কর্মকর্তা ও সদস্যদের সমন্বয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে গত ১৭ আগস্ট রাত ৮টা ৪৫ মিনিটের দিকে মাদারীপুর সদর থানাধীন উত্তর ঝিকরহাটি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় এনামুল দরজীর বাড়ির সামনে পাকা সড়কের ওপর থেকে তাকে আটক করা হয়। পরে তার দখল থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেপ্তার এনামুল দরজী উত্তর ঝিকরহাটি এলাকার ইব্রাহিম দরজীর ছেলে। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team