দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
NEWS
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ এএম
আপডেট: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ এএম
মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ মুকুল শেখ(৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার(১৭ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে দশটার দিকে রাজৈর উপজেলার আমগ্রাম ব্রীজের কাছ থেকে তাকে আটক করা হয়। মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, মাদারীপুর পুলিশ সুপার মো. ফজলে এলাহী'র নির্দেশনায় মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা পুলিশের টিম অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে জেলার রাজৈর উপজেলার গঙ্গাবর্দী গ্রামের আমগ্রাম ব্রীজের নিকট তল্লাশী চালিয়ে মুকুল শেখের নিকট হতে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে পুলিশ আটককৃত মুকুল শেখে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাগাট এলাকার শওকত শেখের ছেলে। মাদক আইনে গ্রেফতার দেখিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ। এছাড়াও মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team