দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
দক্ষিণের খবর ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ০২:২০ এএম
আপডেট: বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ০১:৪৪ এএম
ডেস্ক নিউজ, দক্ষিণের খবর:
মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে হাসপাতালের ভেতর কাওসার বেপারী(২৫) নামে এক যুবককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ফারুক ফকিরকে (৫৫) আটক করেছে পুলিশ। শনিবার(২২ আগস্ট) দুপুর ২টার দিকে ২৫০ শয্যা জেলা হাসপাতালের ৬ষ্ঠ তলার মেডিসিন ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আহত কাওসার বেপারী সদর উপজেলার সৈয়দারবালী এলাকার শাহালম বেপারীর ছেলে। আটক ফারুক বেপারী সদর উপজেলার টুবিয়া এলাকার নুরুল হক ফকিরের ছেলে।
জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে দুইমাস আগে সদর উপজেলার সৈয়দারবালী এলাকার মান্নান মোল্লার ছেলে শাহীন মোল্লাকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ ফারুক ফকির ও তার লোকজন। এ ঘটনায় দায়ের করা মামলা চলমান রয়েছে। শনিবার দুপুরে শাহীনের শ্যালক কাওসার বেপারী হাসপাতালে ফারুককে একা পেয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ধস্তাধস্তির একপর্যায়ে ভেঙ্গে যায় ওয়ার্ডের থাইগ্লাস। পরে ক্ষিপ্ত হয়ে হাসপাতালে ৬ষ্ঠ তলার মেডিসিন ওয়ার্ডে ব্যাপক ভাংচুর করে ফারুক। ভেঙ্গে যাওয়া থাইগ্লাসের টুকরা দিয়ে কাওসারের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের অভিযোগ ওঠে ফারুকের বিরুদ্ধে। কাওসারের
চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ফারুককে আটক করে পুলিশে দেয়। গুরুতর অবস্থায় আহত যুবককে ভর্তি করা হয় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে। অবস্থায় অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় প্রেরণ করেন চিকিৎসক।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম আজাদ জানান, 'হাসপাতালে মারামারির ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে নেয়া হবে আইনগত ব্যবস্থা। এছাড়া উত্তেজনা বিরাজ করায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।'
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team