দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
Admin
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ০১:৩৩ এএম
আপডেট: বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ০১:৪৪ এএম
দক্ষিণের খবর ডেস্ক:
মাদারীপুরে একটি পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় টিনশেট ঘরের বড় একটি অংশ উড়ে গেছে। বুধবার(২৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের দক্ষিন ঝিকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নাশকতা নাকি এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, 'ওই গ্রামের আমিনুল ইসলাম খান ৭ বছর ধরে খুলনায় থাকেন। তার বসবাসকৃত ঘরটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে দীর্ঘদিন। বিকেলে বদ্ধঘর থেকে হঠাৎ বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। কাছে গিয়ে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। একইসাথে বের হয় পোড়া গন্ধ। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে। হাতবোমা বিস্ফোরণে পরিত্যক্ত ঘরটি বেশ ক্ষতিগ্রস্থ হয়। ঘটনার পর এলাকার মানুষের মাঝে আতঙ্ক ছড়ালে পুলিশী টহল বাড়ানো হয়েছে।'
এদিকে বাড়ির মালিকের সাথে যোগাযোগ করে এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team