দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
Admin
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ০৪:০৮ পিএম
আপডেট: বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ০৪:০৮ পিএম
দক্ষিণের খবর ডেস্ক:
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদারীপুরে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৯ আগস্ট) বিকেলে শহরের শকুণি লেকেপাড় মুক্তমঞ্চ থেকে একটি র্যালি বের হয়ে সদর মডেল থানার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।
র্যালিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নেতাকর্মীদের হাতে বিভিন্ন ফ্যাস্টুন, ব্যানার ও দলীয় পতাকা দেখা যায়।
র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষের অধিকার আদায়ের আন্দোলনে সংগঠনের নেতাকর্মীরা ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। দেশের মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে আহবান জানানো হয়।
মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, সহ-সভাপতি জামাল খান, সহ-সাধারণ সম্পাদক ইরাদ মুন্সি, আরিফ সরদার ও সাংগঠনিক সম্পাদক মিজান শিকদার সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team