× প্রচ্ছদ সর্বশেষ দক্ষিণের খবর
প্রান্তিক জনপদ রাজনীতি সারাদেশ ফিচার ও ভ্রমন বিবিধ
বিশ্ব
মত-দ্বিমত শিক্ষাঙ্গন ও খেলাধুলা স্বাস্থ্য খেলাধুলা ভিডিও ধর্ম ও ইসলাম তথ্যপ্রযুক্তি বিনোদন লাইফস্টাইল শিল্প-সাহিত্য বিজ্ঞাপন
শীর্ষ সংবাদ

শিবচরে বর্জ্য থেকেই মিলবে জৈব সার ও বায়োগ্যাস,প্রতিদিনের বর্জ্য হবে সম্পদ,পরিচ্ছন্ন শহরের পাশাপাশি কৃষিতে মিলবে স্বল্পমূল্যের জৈব সার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ১১:৪৪ এএম

আপডেট: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৩২ এএম

শিবচরে বর্জ্য থেকেই মিলবে জৈব সার ও বায়োগ্যাস,প্রতিদিনের বর্জ্য হবে সম্পদ,পরিচ্ছন্ন শহরের পাশাপাশি কৃষিতে মিলবে স্বল্পমূল্যের জৈব সার
বর্জ্য ব্যবস্থাপনার ইউনিট এ প্রকল্পটির নির্মাণকাজ প্রায় শেষ হলেও জমি অধিগ্রহণের তিন বছর পার হওয়ার পরও ক্ষতিপূরণের অর্থ না পাওয়ার অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত জমির মালিকরা



মাদারীপুরের শিবচরে প্রায় ১২ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট এখন উদ্বোধনের অপেক্ষায়। প্রকল্পটি চালু হলে পৌর এলাকার প্রতিদিনের বর্জ্য প্রক্রিয়াজাত করে উৎপাদন করা হবে জৈব সার ও বায়োগ্যাস। এতে একদিকে যেমন শহরের বর্জ্য ব্যবস্থাপনায় স্থায়ী সমাধান আসবে, অন্যদিকে কৃষকরা স্বল্পমূল্যে জৈব সার পেয়ে উৎপাদন ব্যয় কমাতে পারবেন। পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং পরিবেশবান্ধব পৌর শহর গড়ে তোলারও আশা করছেন সংশ্লিষ্টরা।

তবে বর্জ্য ব্যবস্থাপনার ইউনিট এ প্রকল্পটির নির্মাণকাজ প্রায় শেষ হলেও জমি অধিগ্রহণের তিন বছর পার হওয়ার পরও ক্ষতিপূরণের অর্থ না পাওয়ার অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত জমির মালিকরা। ফলে উন্নয়ন প্রকল্পের সুফলের পাশাপাশি ক্ষতিপূরণ নিয়ে অসন্তোষও দেখা দিয়েছে জমির মালিকদের মধ্যে।

উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, শিবচর পৌরসভার চরশাম্যাইল ও শ্যামাইল মৌজায় ২ দশমিক ৬৮ একর জমির ওপর ২০২৩ সালে প্রকল্পটির নির্মাণকাজ শুরু হয়। এর মধ্যে ১ দশমিক ৫৪ একর ব্যক্তি মালিকানাধীন এবং ১ দশমিক ১৪ একর খাস জমি রয়েছে। ব্যক্তি মালিকানাধীন জমি অধিগ্রহণের কাজ সম্পন্ন হওয়ার পর প্রায় ১২ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে টার্ন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পটির নির্মাণকাজ বাস্তবায়ন করে।

সূত্র জানায়,বর্জ্য ব্যবস্থাপনার ইউনিট নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। প্রকল্পটি চালু হলে পৌরসভার বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন সংগৃহীত ময়লা-আবর্জনা এখানে এনে আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রক্রিয়াজাত করা হবে। সেখান থেকে উৎপাদিত হবে জৈব সার ও বায়োগ্যাস। উপজেলা পর্যায়ে নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থা সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় প্রথম দুই বছর ঠিকাদারি প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে জৈব সার উৎপাদন করবে। পরবর্তীতে সরকারি ব্যবস্থাপনায় উৎপাদন কার্যক্রম পরিচালিত হবে।

সংশ্লিষ্টদের মতে, প্রকল্পটি চালু হলে উন্মুক্ত স্থানে বর্জ্য ফেলার প্রবণতা কমবে, দুর্গন্ধ ও পরিবেশ দূষণ হ্রাস পাবে এবং পৌর এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত হবে। একই সঙ্গে কৃষকদের জন্য সাশ্রয়ী মূল্যে জৈব সার সরবরাহ করা সম্ভব হবে, যা মাটির উর্বরতা বৃদ্ধি এবং টেকসই কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


স্থানীয় বাসিন্দা সোরহাব মিয়া বলেন,শিবচরে দীর্ঘদিন ধরে বর্জ্য ব্যবস্থাপনা একটি বড় সমস্যা ছিল। এই প্রকল্প চালু হলে শহর পরিচ্ছন্ন হবে এবং অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

স্থানীয় কৃষক হামেদ মিয়া বলেন,বর্তমানে রাসায়নিক সারের দাম অনেক বেশি। যদি এই প্রকল্প থেকে উৎপাদিত জৈব সার কম দামে পাওয়া যায়, তাহলে চাষাবাদের খরচ অনেক কমবে। জৈব সার ব্যবহারে জমির উর্বরতা বাড়বে, মাটির স্বাস্থ্য ভালো থাকবে এবং ফলনও বৃদ্ধি পাবে। আমরা চাই প্রকল্পটি দ্রুত চালু হোক।

পৌরসভার উপশহরের বাসিন্দা এনামুল শেখ জানান,দীর্ঘদিন ধরে উপশহরের শেষ প্রান্তে খোলা জায়গায় ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। এতে দুর্গন্ধে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। শিশুরা নানা রোগে আক্রান্ত হচ্ছে এবং আশপাশের পরিবেশ বসবাসের অনুপযোগী হয়ে উঠছে। এমনকি দুর্গন্ধের কারণে স্থানীয় মসজিদে নামাজ আদায় করতেও ভোগান্তি পোহাতে হয়। তাই তিনি দ্রুত আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট চালুর দাবি জানান।

অন্যদিকে ব্যক্তি মালিকানাধীন জমির মালিকরা অভিযোগ করেন, প্রকল্প বাস্তবায়নের জন্য তাদের জমি অধিগ্রহণ করা হলেও প্রায় তিন বছর পেরিয়ে গেছে, এখনো ক্ষতিপূরণের অর্থ হাতে পাননি। তারা দ্রুত ক্ষতিপূরণ পরিশোধের দাবি জানিয়েছেন।

শিবচর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী শামীমা নাসরিন বলেন,প্রকল্পটি চালু হলে শিবচর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আসবে। বাসাবাড়ি থেকে সংগ্রহ করা আবর্জনা এখানে এনে প্রক্রিয়াজাত করা হবে। উৎপাদিত জৈব সার কৃষকরা স্বল্পমূল্যে ব্যবহার করতে পারবেন। এতে একদিকে পরিবেশ রক্ষা হবে, অন্যদিকে কৃষি উৎপাদনও বাড়বে।তিনি আরও বলেন, প্রকল্পটির নির্মাণকাজ প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরের মধ্যেই এটি চালুর পরিকল্পনা রয়েছে।

তবে উপজেলার স্থানীয় সচেতন মহলের মতে, দ্রুত প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন, কার্যক্রম শুরু এবং ক্ষতিগ্রস্ত জমির মালিকদের ন্যায্য ক্ষতিপূরণ পরিশোধ করা গেলে এটি শিবচরের জন্য একটি যুগান্তকারী উন্নয়ন উদ্যোগ হিসেবে বিবেচিত হবে। কারণ, এই প্রকল্পের মাধ্যমে একদিকে বর্জ্য থেকে সম্পদ সৃষ্টি হবে, অন্যদিকে পরিচ্ছন্ন নগর ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ, কৃষির উন্নয়ন এবং কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

মন্তব্য করুন

  • শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

    শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

  • হঠাৎ কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসাসেবার মান ও অনিয়ম নিয়ে কঠোর বার্তা

    হঠাৎ কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসাসেবার মান ও অনিয়ম নিয়ে কঠোর বার্তা

  • নাব্যতা সংকটে শিবচরের নদ-নদী, অস্তিত্ব হারানোর পথে মরা আড়িয়াল খাঁ ও ময়নাকাটা নদী

    নাব্যতা সংকটে শিবচরের নদ-নদী, অস্তিত্ব হারানোর পথে মরা আড়িয়াল খাঁ ও ময়নাকাটা নদী

  • মাদারীপুরের শিবচরে জামায়াত নেতা তাইজুলের বসতঘর ভাঙচুর

    মাদারীপুরের শিবচরে জামায়াত নেতা তাইজুলের বসতঘর ভাঙচুর

  • চেয়ারম্যান হলে বাঁশকান্দিকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত করার অঙ্গীকার রাসেল মোল্লার, বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ

    চেয়ারম্যান হলে বাঁশকান্দিকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত করার অঙ্গীকার রাসেল মোল্লার, বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ

  • শিবচরে ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, জামায়াতের কার্যক্রম থেকে অব্যাহতি তাইজুলকে

    শিবচরে ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, জামায়াতের কার্যক্রম থেকে অব্যাহতি তাইজুলকে

  • শিবচরে কথিত কবিরাজের আপত্তিকর ভিডিও নিয়ে তোলপাড়

    শিবচরে কথিত কবিরাজের আপত্তিকর ভিডিও নিয়ে তোলপাড়

  • শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার প্রচারণা, মাদকমুক্ত ইউনিয়ন গড়ার অঙ্গীকার

    শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার প্রচারণা, মাদকমুক্ত ইউনিয়ন গড়ার অঙ্গীকার

  • শিবচরের পদ্মায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ৯ জেলে আটক

    শিবচরের পদ্মায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ৯ জেলে আটক

  • মাদারীপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল,ছাব্বিশবাড়িকে হারিয়ে চ্যাম্পিয়ন পাঁচবাড়ি একাদশ

    মাদারীপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল,ছাব্বিশবাড়িকে হারিয়ে চ্যাম্পিয়ন পাঁচবাড়ি একাদশ

সব খবর

  • শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

    শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

  • শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

    শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

  • শিবচরে বিএনপি নেতা শহিদ চেয়ারম্যানের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

    শিবচরে বিএনপি নেতা শহিদ চেয়ারম্যানের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

  • নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

    নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

  • জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

    জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

  • প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প:  শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

    প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প: শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

  • বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

    বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

  • শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

    শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

  • শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

    শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

সব খবর

আরও পড়ুন

শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

হঠাৎ কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসাসেবার মান ও অনিয়ম নিয়ে কঠোর বার্তা

হঠাৎ কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসাসেবার মান ও অনিয়ম নিয়ে কঠোর বার্তা

নাব্যতা সংকটে শিবচরের নদ-নদী, অস্তিত্ব হারানোর পথে মরা আড়িয়াল খাঁ ও ময়নাকাটা নদী

নাব্যতা সংকটে শিবচরের নদ-নদী, অস্তিত্ব হারানোর পথে মরা আড়িয়াল খাঁ ও ময়নাকাটা নদী

মাদারীপুরের শিবচরে জামায়াত নেতা তাইজুলের বসতঘর ভাঙচুর

মাদারীপুরের শিবচরে জামায়াত নেতা তাইজুলের বসতঘর ভাঙচুর

প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া

Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.

অনুসরণ করুন

স্বত্ব দক্ষিণের খবর

Developed by Vida Team