× প্রচ্ছদ সর্বশেষ দক্ষিণের খবর
প্রান্তিক জনপদ রাজনীতি সারাদেশ ফিচার ও ভ্রমন বিবিধ
বিশ্ব
মত-দ্বিমত শিক্ষাঙ্গন ও খেলাধুলা স্বাস্থ্য খেলাধুলা ভিডিও ধর্ম ও ইসলাম তথ্যপ্রযুক্তি বিনোদন লাইফস্টাইল শিল্প-সাহিত্য বিজ্ঞাপন
শীর্ষ সংবাদ

বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী

শিবচরে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখোর পরিবেশে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পিএম

আপডেট: বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ এএম

শিবচরে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখোর পরিবেশে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে শিবচর প্রেসক্লাবের সামনে থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণের খবর:

মাদারীপুর জেলার শিবচরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র‍্যালি ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দিনব্যাপী এসব কর্মসূচি পালন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে শিবচর প্রেসক্লাবের সামনে থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিবচর ৭১ সড়ক এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী নাদিরা চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক সাহাদাত হোসেন খান। সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্ষীয়ান নেতা আবু জাফর চৌধুরী।

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিবচর উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে পৃথক আরেকটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন শিবচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামাল জামান মোল্লা ও মাদারীপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু। র‍্যালিতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

শিবচর উপজেলা মহিলা দলের শোভাযাত্রা

আলোচনা সভায় বক্তারা বলেন, 'দেশের একটি চরম রাজনৈতিক ক্রান্তিকালে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার, জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষার অঙ্গীকার নিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ ৪৮ বছরের রাজনৈতিক পথচলায় দলটি গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন-সংগ্রাম করে আসছে।'

তারা বলেন, 'বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী দলের নেতাকর্মী ও সমর্থকদের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার দিন। গণতন্ত্র ও দেশের স্বার্থে দলের অসংখ্য নেতাকর্মী দীর্ঘদিন ধরে ত্যাগ স্বীকার করেছেন। তাদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে।'

বক্তারা আরও বলেন, 'দেশের মাটিতে যেন আর কোনো স্বৈরাচারী বা ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে। একই সঙ্গে দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।'

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, 'বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি, দখলদারিত্ব কিংবা কোনো ধরনের অপকর্ম করলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।'

তারা বলেন, 'বিএনপি সবসময় দেশ ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দলের নেতাকর্মীদের নিষ্ঠা, সাহস ও ঐক্যের সঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।'

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলের সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে বিএনপির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি এবং দেশবাসীর শান্তি, সুখ ও কল্যাণ কামনা করা হয়। পরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান,সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শিবচর উপজেলা বিএনপির সদস্য আজমল হুদা চৌধুরী ইথু,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শামীম চৌধুরী, মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইসতিয়াক তুমুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান মিলন, সদস্য সচিব মনজিল রহমান সিহাব, উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাওন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সজিব খান, উপজেলা মহিলা দলের আহ্বায়ক সুহাদা আক্তার, পৌর মহিলা দলের আহ্বায়ক নুরুন্নাহার বেগম, উপজেলা যুবদলের মো. রুবেল শিকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ খান তুরাগ, সদস্য সচিব সাইদুর রহমান বেপারী, উপজেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম চৌকিদার, কুতুবপুর কৃষক দলের আহ্বায়ক শওকত গাছিসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

মন্তব্য করুন

  • শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

    শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

  • শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

    শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

  • অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

    অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

  • শিবচরে হত দরিদ্রদের মাঝে গাভী বিতরণ

    শিবচরে হত দরিদ্রদের মাঝে গাভী বিতরণ

  • 'নতুন প্রজন্মের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে'  _ হেলেন জেরিন খান

    'নতুন প্রজন্মের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে' _ হেলেন জেরিন খান

  • রাজৈরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে কিশোরী নিহত, মা-বোনসহ আহত ৪

    রাজৈরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে কিশোরী নিহত, মা-বোনসহ আহত ৪

  • 'শুধু ভালো ফল নয়, মানবিক গুণাবলিও অর্জন করতে হবে’—শিবচরে ইউএনও এইচ. এম. ইবনে মিজান

    'শুধু ভালো ফল নয়, মানবিক গুণাবলিও অর্জন করতে হবে’—শিবচরে ইউএনও এইচ. এম. ইবনে মিজান

  • ভাঙ্গার মালিগ্রামে রেলিংয়ের সাথে ট্রাকের ধাক্কা, আহত ৩

    ভাঙ্গার মালিগ্রামে রেলিংয়ের সাথে ট্রাকের ধাক্কা, আহত ৩

  • নৌকা বাইচে ঐতিহ্য ফিরেছে ভাঙ্গার কুমার নদে

    নৌকা বাইচে ঐতিহ্য ফিরেছে ভাঙ্গার কুমার নদে

  • মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যববসায়ী আটক

    মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যববসায়ী আটক

সব খবর

  • অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

    অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

  • শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

    শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

  • শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

    শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

  • শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

    নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

  • শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

    শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

  • শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

    শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

  • বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

    বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

  • জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

    জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

  • প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প:  শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

    প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প: শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

সব খবর

আরও পড়ুন

শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

'শুধু ভালো ফল নয়, মানবিক গুণাবলিও অর্জন করতে হবে’—শিবচরে ইউএনও এইচ. এম. ইবনে মিজান

'শুধু ভালো ফল নয়, মানবিক গুণাবলিও অর্জন করতে হবে’—শিবচরে ইউএনও এইচ. এম. ইবনে মিজান

মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যববসায়ী আটক

মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যববসায়ী আটক

প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া

Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.

অনুসরণ করুন

স্বত্ব দক্ষিণের খবর

Developed by Vida Team