দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
Admin
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ০৮:১৮ এএম
আপডেট: শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ০৮:১৮ এএম
নিজস্ব প্রতিবেদক, দক্ষিণের খবর:
মাদারীপুর জেলার শিবচরের বাখরেরকান্দি এলাকায় গত বুধবার(১৯ আগস্ট) দুপুরে অজ্ঞাতনামা হিসেবে এক তরুণীর(২০) মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত মো.ফারুক মিয়া(৪৫) কে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আসামি চাঞ্চল্যকর তথ্য দিয়েছে।
সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) সালাহ উদ্দিন কাদের বলেন,'নিহত তরুনীর বাড়ি নাটোর। ঘটনার দিন আসামির বাড়িতেই তরুনী ও তার ১ বছর বয়সী শিশুসন্তানও ছিল। ধারণাকরা হচ্ছে তাকে ধর্ষণ শেষে হত্যা করা হয়। লাশ ভারী হওয়ায় বাড়ির কাছেই ফেলে রাখে। অন্যদিকে ১ বছর বয়সী শিশুটিকে শিবচর হাইওয়ে থানা সংলগ্ন আড়িয়াল খাঁ নদীতে ফেলে দেয়।'
তিনি আরও বলেন,'শিশুটির মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে। এছাড়া ঘটনার সাথে আরও কেউ জড়িত থাকতে পারে। সে বিষয়েও আমরা কাজ করছি।'
আসামি ফারুক মিয়ার বাড়ির খুলনার তেরখাদা এলাকায়। দীর্ঘদিন ধরে সে শিবচরের বেইলীব্রিজ এলাকায় বাসা ভাড়া করে থাকতো। সে গত ১৭ মে চোরাই গাড়িসহ পুলিশের হাতে গ্রেফতার হন। মূলত চোরাই গাড়ির ব্যবসায়ের সাথে জড়িত ছিল। পরে জামিনে আসার পর গাড়ির গ্যারেজ ভেঙে ভাতের হোটেল চালু করে। অবশেষে তরুনীকে হত্যার দায়ে বৃহস্পতিবার পুলিশ তাকে গ্রেফতার করেছে।
উল্লেখ্য, গত বুধবার সকালে মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার দারুসুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা সংলগ্ন পরিত্যক্ত জায়গায় এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে এসে দুপুর সোয়া বারোটার দিকে মরদেহ উদ্ধার করে।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team