প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:০০ এএম
আপডেট: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:০০ এএম
মা ইলিশ রক্ষায় সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে অভিযান চালাচ্ছে মৎস্য বিভাগ, উপজেলা প্রশাসন ও চরজানাজাত নৌপুলিশ। অভিযানে গত ১০ দিনে ২৫ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। এ ছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মামলায় ১৫ জনকে দণ্ড দেওয়া হয়েছে। একই সময়ে জব্দ করা হয়েছে ১০টি ট্রলার এবং প্রায় ১১ লাখ বর্গমিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। তবে প্রশাসনের তৎপরতার মধ্যেও নিষেধাজ্ঞা উপেক্ষা করে গভীর রাতে পদ্মায় ইলিশ শিকারের অভিযোগ রয়েছে। বিশেষ করে জনবলসংকট ও দুর্গম চরাঞ্চলের কারণে রাতের অভিযান পরিচালনায় চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে সংশ্লিষ্টদের।
রোববার (১৮ অক্টোবর) সরেজমিনে পদ্মা নদীর কাঁঠালবাড়ী ও চরজানাজাত অংশে গিয়ে দেখা যায়, চরজানাজাত নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ নাছিম আহম্মেদের নেতৃত্বে স্পিডবোট নিয়ে নদীতে টহল দেওয়া হচ্ছে। এ সময় নদীর ওই অংশের মাঝনদীতে ইলিশ ধরার কোনো ট্রলার চোখে পড়েনি। তবে স্থানীয়দের ভাষ্য, দিনের বেলায় নদীতে তৎপরতা কম থাকলেও গভীর রাতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিছু জেলে ইলিশ শিকারে নামেন। দুর্গম চরাঞ্চলে অভিযান চালানোও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য কঠিন হয়ে পড়ে।
চরজানাজাত নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ নাছিম আহম্মেদ বলেন, ইলিশ শিকারে নিষেধাজ্ঞা চলাকালে মৎস্য কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করা হচ্ছে। মা ইলিশ রক্ষায় সকাল ও রাতে নৌপুলিশের দুটি টহল দল নদীতে দায়িত্ব পালন করছে।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team