প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১৩ এএম
আপডেট: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১৩ এএম
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরের শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাসেল মোল্লা। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন বাজারে ঘুরে দোকানদার, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে নির্বাচনী লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের দোয়া ও সমর্থন চান।
নির্বাচিত হলে শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের প্রভাবমুক্ত করার পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন অনিয়ম দূর করতে কাজ করার অঙ্গীকার করেছেন রাসেল মোল্লা। একই সঙ্গে রাস্তাঘাট, সেতু, কালভার্ট, ড্রেনেজ ব্যবস্থাসহ গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন,সরকারি সেবার মান বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team