প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:১৮ এএম
আপডেট: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:১৮ এএম
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরের শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাসেল মোল্লা নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন বাজারে দোকানদার ও সাধারণ মানুষের মধ্যে নির্বাচনী লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় স্থানীয় বাসিন্দাদের কাছে দোয়া ও সমর্থন চান এই প্রার্থী। নির্বাচিত হলে ইউনিয়নের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং মাদক নির্মূলে কাজ করার অঙ্গীকারও করেন তিনি।
প্রচারণার অংশ হিসেবে রাসেল মোল্লা শেখপুর বাজার, সম্ভুক বাজারসহ কয়েকটি বাজারে যান। এ সময় তিনি ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন। এলাকার সমস্যা, উন্নয়ন সম্ভাবনা এবং সাধারণ মানুষের প্রত্যাশা নিয়ে তাঁদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
স্থানীয় মানুষের সঙ্গে আলোচনায় এলাকার সামাজিক সমস্যা, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার বিষয়গুলো উঠে আসে। নির্বাচিত হলে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন রাসেল মোল্লা।
চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাসেল মোল্লা বলেন, “আমি নির্বাচিত হলে এলাকার মানুষকে সঙ্গে নিয়ে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। দল-মতনির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব। বাঁশকান্দি ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থেকে এলাকার উন্নয়ন ও কল্যাণে কাজ করতে চাই।”
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team