প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ এএম
আপডেট: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ এএম
মাদারীপুরের শিবচরে কিশোর গ্যাংয়ের হামলায় বাখরের কান্দি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী অনিক মাদবর(১৬) গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তার পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।পরিবারের পক্ষ থেকে অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, একজন মেধাবী শিক্ষার্থীর ওপর এ ধরনের হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।এদিকে, অনিকের ওপর হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যেও উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team