দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
ঈদনাটক
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৭ পিএম
আপডেট: রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:২০ এএম
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুব্রত, শামীমা নাজনীন, রোজী সেলিম, সমাপ্তি মাসউক, তাহমিনা সুলতানা মৌ, ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল। এতে জোভানের বাবা-মায়ের চরিত্রে অভিনয় করেছেন সুব্রত ও শামীমা নাজনী। মৌ ও কেয়া পায়েলের মায়ের চরিত্রে অভিনয় করেছেন রোজী সেলিম। সমাপ্তিকে দেখা যাবে মৌয়ের স্বামীর চরিত্রে এবং জোভানকে দেখা যাবে কেয়া পায়েলের স্বামীর চরিত্রে।
এতে অভিনয় প্রসঙ্গে জোভান বলেন, মূলত নাটকটি আমাদের সন্তান নেওয়াকে ঘিরেই গল্প। আমার বাবা মা তাদের নাতি-নাতনির মুখ দেখতে চায়। এ নিয়েই গল্প এগিয়ে যায়। গল্পটা সুন্দর। সবাই মিলে একটি ভালো কাজ করার চেষ্টা করেছি। আশা করছি প্রচারে এলে সবার ভালো লাগবে।
কেয়া পায়েল বলেন, হ্যাপি ডিভোর্স দর্শকের জন্য উপভোগ করার মতোই একটি নাটক। এর গল্প ভাবনাটা আমার কাছে ব্যতিক্রম মনে হয়েছে। আর সিনিয়র শিল্পীদের সঙ্গে কাজ করতে আমার সবসময়ই ভালো লাগে। অনেক কিছু শেখা যায়। এ নাটকে অভিনয় করতে গিয়ে বেশ ভালো অভিজ্ঞতা হলো।
রোজী সেলিম বলেন, সব মিলিয়ে মনে হয়েছে তপু বেশ যত্ন করেই নাটকটি নির্মাণের চেষ্টা করেছে। সবাই যার যার চরিত্রে শ্রম দিয়েছে কাজটি যেন ভালো হয়। আশাবাদী আমি।
সুব্রত বলেন, এ ধরনের গল্পের নাটক নির্মাণ একটু চ্যালেঞ্জিংই বটে।
শামীমা নাজনীন বলেন, আমি সবসময়ই চেষ্টা করি নিজের চরিত্রটি শতভাগ যথাযথভাবে উপস্থাপনের। এ নাটকেও সেটা ছিল।
মৌ বলেন, দীর্ঘদিন পর সবার সঙ্গে এক নাটকে কাজ করে খুব ভালো লেগেছে। ধন্যবাদ তপু খানকে।’ নাটকটি আগামী ঈদে একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team