দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
Admin
প্রকাশ: শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৪:৪১ পিএম
আপডেট: রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:২০ এএম
বছর পাঁচ আগে মারা যান লাকী হলের মালিক আবদুর রশিদ। তার ছেলে-মেয়েরা সম্পত্তি ভাগ-বাটোয়ারা করে সিনেমা হলের নিচের অংশে দোকান হিসেবে ভাড়া দিয়েছেন। ওপরে করেছেন গোডাউন। আবদুর রশিদের স্ত্রীকে অনুরোধ করে দালানটির দোতলা মাত্র ১০ দিনের জন্য ভাড়া নিয়ে সিনেমা প্রদর্শনীর ব্যবস্থা করেন ইতিম আলী। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওই এলাকায় বসে মেলা। মেলা ও মাজারকেন্দ্রিক দর্শনার্থীদের আনন্দে ভিন্ন মাত্রা যোগ করতে পরিত্যক্ত লাকী হল দশ দিনের জন্য ভাড়া করেন ইতিম আলী। জাগো নিউজকে তিনি জানান, হলটি নষ্ট করে ফেলা হয়েছে। ব্যবহার করা হচ্ছে গোডাউন হিসেবে। দশ দিনের জন্য ওই গোডাউনকে দুভাগে ভাগ করে প্রথম ও দ্বিতীয় শ্রেণির দর্শকদের বসার ব্যবস্থা করেছিলেন তিনি। সেখানে ২শ থেকে ২৫০ জন দর্শক একত্রে বসে সিনেমা দেখতে পারে। ১০ দিনের জন্য ভাড়া দিতে হয়েছে ১০ হাজার টাকা।
ইতিম আলী বলেন, ‘আমি এলাকার সন্তান। আগে সিনেমা হলে চাকরি করতাম। সেই থেকে সিনেমার প্রতি ভালোবাসা। সিনেমা দেখার ঐতিহ্য ধরে রাখতে লাকী সিনেমা হলের মালিকের স্ত্রী মিনু বেগমের কাছ থেকে এবার গোডাউন ভাড়া নিয়ে সিনেমা দেখানোর ব্যবস্থা করেছি। মন্ত্রণালয়, পরিচালক, প্রযোজক ও পরিচালক সমিতি এবং রাজশাহী জেলা প্রশাসকের অনুমোদনও নেওয়া হয়েছে।’
লাকী সিনেমা হল ভাড়া নিয়ে চালানো হচ্ছে শাকিব খানের নতুন সিনেমা ‘বরবাদ’। ঈদের দিন থেকে জনপ্রতি ১শ ২০ টাকায় টিকিট কেটে সিনেমা দেখছেন দর্শকরা। সরাসরি ঢাকা থেকে সার্ভারের মাধ্যমে দেখানো হয়েছে সিনেমা। বেলা সাড়ে ১২ থেকে শুরু করে প্রতিদিন চলছে ৪টি করে শো। এতে দর্শকদের বেশ সাড়াও মিলছে বলে জানিয়েছেন আয়োজকেরা।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team