× প্রচ্ছদ সর্বশেষ দক্ষিণের খবর
প্রান্তিক জনপদ রাজনীতি সারাদেশ ফিচার ও ভ্রমন বিবিধ
বিশ্ব
মত-দ্বিমত শিক্ষাঙ্গন ও খেলাধুলা স্বাস্থ্য খেলাধুলা ভিডিও ধর্ম ও ইসলাম তথ্যপ্রযুক্তি বিনোদন লাইফস্টাইল শিল্প-সাহিত্য বিজ্ঞাপন
শীর্ষ সংবাদ

শিবচরে পাঁচ্চর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন

দক্ষিণের খবর ডেস্ক

প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ০১:৩১ পিএম

আপডেট: বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ০১:৪৪ এএম

শিবচরে পাঁচ্চর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন
ইউনিয়ন ২নং ওয়ার্ড শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

মাদারীপুরের শিবচর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পাঁচ্চর ইউনিয়ন ২নং ওয়ার্ড শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। কর্মী সম্মেলনে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।


শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়ন বিএনপির ২নং ওয়ার্ড শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাৎ হোসেন খান।

সভাপতির বক্তব্যে শাহাদাৎ হোসেন খান বলেন, তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের নীতি, আদর্শ ও কর্মসূচি সাধারণ মানুষের কাছে তুলে ধরার পাশাপাশি সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।


কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা। তিনি বলেন, তৃণমূল নেতাকর্মীরাই একটি রাজনৈতিক দলের মূল শক্তি। দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে ওয়ার্ড পর্যায় থেকে নেতাকর্মীদের সক্রিয় ও ঐক্যবদ্ধ হতে হবে। তিনি দলীয় নেতাকর্মীদের পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।


সম্মেলনে বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং দলীয় কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।সম্মেলনকে কেন্দ্র করে পাঁচ্চর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।


সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির উপজেলা বিএনপির সদস্য আজমল হুদা চৌধুরী ইথু, শহিদুল ইসলাম শহীদ চেয়ারম্যান, উপজেলা মহিলা দলের আহ্বায়ক সুহাদা আক্তার, উপজেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক ওমর ফারুখ ফরাজি,উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাওন চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনজিল রহমান শিহাব, উপজেলা তাঁতি দলের আহবায়ক নুর হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


কর্মী সম্মেলনের মধ্য দিয়ে পাঁচ্চর ইউনিয়নের ২নং ওয়ার্ডে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন স্থানীয় নেতাকর্মীরা।


যোগাযোগ: ০১৭১৭৬০৭৪৪২


মন্তব্য করুন

  • শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

    শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

  • শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

    শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

  • অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

    অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

  • শিবচরে হত দরিদ্রদের মাঝে গাভী বিতরণ

    শিবচরে হত দরিদ্রদের মাঝে গাভী বিতরণ

  • 'নতুন প্রজন্মের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে'  _ হেলেন জেরিন খান

    'নতুন প্রজন্মের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে' _ হেলেন জেরিন খান

  • রাজৈরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে কিশোরী নিহত, মা-বোনসহ আহত ৪

    রাজৈরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে কিশোরী নিহত, মা-বোনসহ আহত ৪

  • 'শুধু ভালো ফল নয়, মানবিক গুণাবলিও অর্জন করতে হবে’—শিবচরে ইউএনও এইচ. এম. ইবনে মিজান

    'শুধু ভালো ফল নয়, মানবিক গুণাবলিও অর্জন করতে হবে’—শিবচরে ইউএনও এইচ. এম. ইবনে মিজান

  • ভাঙ্গার মালিগ্রামে রেলিংয়ের সাথে ট্রাকের ধাক্কা, আহত ৩

    ভাঙ্গার মালিগ্রামে রেলিংয়ের সাথে ট্রাকের ধাক্কা, আহত ৩

  • নৌকা বাইচে ঐতিহ্য ফিরেছে ভাঙ্গার কুমার নদে

    নৌকা বাইচে ঐতিহ্য ফিরেছে ভাঙ্গার কুমার নদে

  • মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যববসায়ী আটক

    মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যববসায়ী আটক

সব খবর

  • অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

    অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

  • শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

    শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

  • শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

    শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

  • শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

    নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

  • শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

    শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

  • শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

    শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

  • বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

    বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

  • জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

    জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

  • প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প:  শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

    প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প: শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

সব খবর

আরও পড়ুন

নৌকা বাইচে ঐতিহ্য ফিরেছে ভাঙ্গার কুমার নদে

নৌকা বাইচে ঐতিহ্য ফিরেছে ভাঙ্গার কুমার নদে

শিবচরে ১০০ প্রতিবন্ধী পেলেন হুইলচেয়ার, ২৭ দুস্থ পরিবার পেল ঢেউটিন

শিবচরে ১০০ প্রতিবন্ধী পেলেন হুইলচেয়ার, ২৭ দুস্থ পরিবার পেল ঢেউটিন

আদালত চত্বরে পরিচয়, এরপর নারী ও শিশুর করুণ পরিণতি

আদালত চত্বরে পরিচয়, এরপর নারী ও শিশুর করুণ পরিণতি

মাদারীপুরে পরিত্যক্ত ঘরে দুই হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুরে পরিত্যক্ত ঘরে দুই হাতবোমার বিস্ফোরণ

প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া

Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.

অনুসরণ করুন

স্বত্ব দক্ষিণের খবর

Developed by Vida Team