দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
দক্ষিণের খবর ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৫:১৮ পিএম
আপডেট: রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:২০ এএম
জেনে নিন কোন উপাদান কীভাবে উপশম দিতে পারে—
হলুদ: গলা ও বুকের অস্বস্তি কমাতে হলুদ দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। ২০২৩ সালের একটি গবেষণার তথ্যে বলা হয়, এর প্রদাহনাশক ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ দূষণের কারণে সৃষ্ট জ্বালা প্রশমিত করতে সহায়তা করে। উষ্ণ হলুদ পানি বা হলুদ দুধ গলার শুষ্কতা কমাতে সাহায্য করে এবং তাৎক্ষণিক উষ্ণতাও দেয়।
আদা: আদার স্বাভাবিক উষ্ণতা শীতজনিত গলা ব্যথা, বুক ভারী লাগা ও কাশি কমাতে কার্যকর। ২০১৮ সালের একটি গবেষণা অনুযায়ী, এটি শ্বাসনালীর প্রদাহ কমাতে ও শ্লেষ্মা পরিষ্কার করতে সহায়তা করে। আদা চা কিংবা মধুসহ কাঁচা আদা চিবিয়ে খেলে উপকার পাওয়া যায়।
তুলসিপাতা: শ্বাসকষ্ট বা কাশি কমাতে তুলসিপাতা ঐতিহ্যবাহী ভেষজ হিসেবে ব্যবহৃত হয়। ২০২৩ সালের গবেষণায় দেখা গেছে তুলসির অ্যান্টিমাইক্রোবিয়াল ও প্রদাহনাশক বৈশিষ্ট্য গলার চুলকানি ও বুকের অস্বস্তি কমাতে কার্যকর। তুলসি চা বা পাতার রস মিশ্রিত পানি শুষ্ক কফ দূর করতে সাহায্য করে।
গোল মরিচ: গোল মরিচ শ্লেষ্মা দূর করতে সহায়তা করে এবং শ্বাসনালীতে বায়ুপ্রবাহ স্বাভাবিক রাখতে ভূমিকা রাখে। স্যুপ বা গরম পানিতে মধুসহ গোল মরিচ মিশিয়ে খেলে গলার আরাম পাওয়া যায়। এটি রক্তসঞ্চালনও বাড়ায়, যা বাইরে দূষিত বাতাসে থাকার পর বুকে টান কমাতে সাহায্য করে।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team