দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
দক্ষিণের খবর ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পিএম
আপডেট: বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পিএম
মাদারীপুর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মো. ফজলে এলাহী। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় মাদারীপুর পুলিশ সুপারের কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের আগে পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।
এ সময় বিদায়ী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান নবাগত পুলিশ সুপার মো. ফজলে এলাহীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং আনুষ্ঠানিকভাবে তাঁর কাছে দায়িত্বভার হস্তান্তর করেন।
মো. ফজলে এলাহী ২৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি রাজশাহী জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান।
বর্ণাঢ্য কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। মাদারীপুরে যোগদানের আগে তিনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদর দপ্তরে কর্মরত ছিলেন।
দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে মাদারীপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team