দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
NEWS
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পিএম
আপডেট: সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পিএম
রাজৈর প্রতিনিধি, দক্ষিণের খবর:
মাদারীপুর জেলার রাজৈরে ডাক্তার দেখাতে যাওয়ার পথে যাত্রীবাহী বাস ও থ্রি হুইলার মাহিন্দ্রা সংঘর্ষে রাফিয়া আক্তার নামে এক কিশোরী নিহত হয়েছে। এ ঘটনা আহত হয়েছেন তার মা-বোন সহ আরো অন্তত ৪ জন মাহিন্দ্র যাত্রী। সোমবার(২১ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বৌলগ্রাম নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফিয়া সদর উপজেলার ত্রিভাগদি গ্রামের মনির হাওলাদারের মেয়ে।
জানা গেছে, সকালে ডাক্তার দেখানোর জন্য মাদারীপুর থেকে মাহিন্দ্রা যোগে মা-বোনের সাথে টেকেরহাট বন্দরে যাচ্ছিলো রাফিয়া। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের বৌলগ্রাম এলাকায় পৌছালে অপরদিক থেকে আসা বরিশালগামী খান পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষ হয়। এসময় গুরুতর আহত অবস্থায় রাফিয়াকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই সাথে আহত হয়েছেন নিহতের মা সানজিদা বেগম ও ছোট বোন তাবাসসুম আক্তার সহ আরো ৪ জন মাহিন্দ্রা যাত্রী। এ ঘটনায় দীর্ঘ সময় ধরে ঢাকা-বরিশাল মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
মস্তফাপুর হাইওয়ে থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আনোয়ার জানান,' খান পরিবহনের যাত্রীবাসটি আটক করা হয়েছে। মরদেহ হাসপাতাল থেকে নিয়ে গেছে স্বজনরা। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team