× প্রচ্ছদ সর্বশেষ দক্ষিণের খবর
প্রান্তিক জনপদ রাজনীতি সারাদেশ ফিচার ও ভ্রমন বিবিধ
বিশ্ব
মত-দ্বিমত শিক্ষাঙ্গন ও খেলাধুলা স্বাস্থ্য খেলাধুলা ভিডিও ধর্ম ও ইসলাম তথ্যপ্রযুক্তি বিনোদন লাইফস্টাইল শিল্প-সাহিত্য বিজ্ঞাপন
শীর্ষ সংবাদ

বিশ্বে বাড়ছে তরুণ বয়সে মৃত্যু, গবেষণায় ‘ভয়ঙ্কর’ তথ্য

দক্ষিণের খবর ডেস্ক

প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০৭:৪৯ পিএম

আপডেট: রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:২০ এএম

বিশ্বে বাড়ছে তরুণ বয়সে মৃত্যু, গবেষণায় ‘ভয়ঙ্কর’ তথ্য
বিশ্বে উদ্বেগজনক হারে কিশোর ও তরুণ বয়সে মৃত্যুর সংখ্যা বাড়ছে। মৃত্যুর কারণ এবং প্রতিবন্ধিতা নিয়ে চালানো একটি গবেষণায় মিলেছে এমন ‘ভয়ঙ্কর’ তথ্য। ২০২৩ সালের মতো গত বছর ২০২৪ সালেও বিশ্বের ২০৪টি দেশ ও অঞ্চলে মৃত্যুর হার কমেছে। এছাড়া করোনা মহামারির কারণে মানুষের আয়ুস্কাল যে কমে যাওয়ার বিষয়টিও চলে গেছে।

বিজ্ঞানীরা দেখেছেন উত্তর আমেরিকায় মাদক গ্রহণ, আত্মহত্যা এবং সাব-সাহারা আফ্রিকা অঞ্চলে সংক্রমক রোগ এবং ক্ষত তরুণদের মৃত্যুর ক্ষেত্রে অন্যতম বড় ভূমিকা রাখছে। বিশ্বের বিভিন্ন জায়গায় মৃত্যুর কারণ ভিন্ন হলেও এটিকে সবার জন্য একটি সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছেন তারা।

গবেষণায় আরও দেখা গেছে, বিশ্বে যত রোগী আছেন তাদের মধ্যে দুই-তৃতীয়াংশ হার্টের রোগ এবং ডায়বেটিসে ভুগছেন। এছাড়া মানসিক রোগও আশঙ্কাজনক হারে বাড়ছে।

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, যেসব মানুষ রোগাক্রান্ত হয়েছেন তার অর্ধেকই প্রতিরোধ করা যেত যদি উচ্চ রক্তচাপ, বায়ুদূষণ, ধূমপান এবং স্থুলতা কমানো যেত।

‘গ্লোবাল বারডেন অব ডিজিস স্টাডি’ নামে এ গবেষণাটি ১৬ হাজার ৫০০ বিজ্ঞানীর একটি নেটওয়ার্কের দ্বারা ৩০ হাজার ডাটা ব্যবহার করে করা হয়েছে। এটি স্বাস্থ্যবিষয়ক জার্নাল ‘ল্যাঙ্কেট’ এবং গত রোববার জার্মানির বার্লিনে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে প্রকাশ করা হয়।

এতে দেখা গেছে, ২০২৩ সালের মতো গত বছর ২০২৪ সালেও বিশ্বের ২০৪টি দেশ ও অঞ্চলে মৃত্যুর হার কমেছে। এছাড়া করোনা মহামারির কারণে মানুষের আয়ুস্কাল যে কমে যাওয়ার বিষয়টিও চলে গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, নারীদের গড় আয়ু ৭৬ দশমিক ৩ বছর এবং পুরুষদের গড় আয়ু ৭১ দশমিক ৫ বছরে পড়েছে। যা ১৯৫০ সালের তুলনায় ২০ শতাংশ বেশি। তবে গড় আয়ুর ক্ষেত্রে এখনো ভৌগলিকভাবে ভিন্নতা রয়েছে। যেসব অঞ্চলের মানুষের আয় বেশি সেখানকার গড় আয়ু ৮৩ বছর। অপরদিকে সাব-সাহারান আফ্রিকায় গড় আয়ু মাত্র ৬২ বছর।

তবে গবেষকরা জানিয়েছেন, তারা সবচেয়ে বেশি উদ্বিগ্ন কিশোর ও তরুণ বয়সের মৃত্যু নিয়ে।

উত্তর আমেরিকা এবং লাতিন আমেরিকার কিছু অংশে তরুণদের মৃত্যুর অন্যতম বড় কারণ আত্মহত্যা, মাদক গ্রহণ ও মদ পান।

এই অঞ্চলে তরুণদের মৃত্যু বাড়ার সঙ্গে বিষন্নতা ও হতাশার অনেক সংশ্লিষ্টতা রয়েছে। হেলথ মেট্রিক্স অ্যান্ড এভালুয়েশন ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার ক্রিস্টোফার মারে বলেছেন, “মানসিক সমস্যার বিষয়টি নিয়ে যদিও অনেক কাজ করা হচ্ছে। তবে এটির কারণ নিয়ে এখনো অনেক কিছু করার আছে।”

মানসিক সমস্যা কি সামাজিক মাধ্যম, মোবাইল বা কম্পিউটার বা অন্যান্য ইলেকট্রনিক পণ্য বা পারিবারিক এবং সামাজিক প্রবণতার কারণে হচ্ছে কি না সেটি খুঁজে বের করতে হবে বলে জানিয়েছেন তিনি।

অপরদিকে সাব-সাহারা আফ্রিকায় ৫ থেকে ১৪ বছর বয়সীদের মৃত্যুর ক্ষেত্রে সংক্রমক রোগ ও অন্যন্য ক্ষত বড় ভূমিকা রাখছে। এই অঞ্চলে ১৫ থেকে ২৯ বছর বয়সী নারীদের মৃত্যুর হার যা ধারণা করা হতো সেটি ৬১ শতাংশ বেশি বলে নতুন গবেষণায় পাওয়া গেছে। সেখানে এ বয়সী মেয়েদের বেশিরভাগই গর্ভধারণ, শিশু জন্ম দিতে গিয়ে প্রাণ হারাচ্ছে। এছাড়া সড়ক দুর্ঘটনা এবং মস্তিস্কের রোগও অনেকের প্রাণ কেড়ে নিচ্ছে। সূত্র: দ্য গার্ডিয়ান

মন্তব্য করুন

  • শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

    শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

  • শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

    শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

  • অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

    অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

  • শিবচরে হত দরিদ্রদের মাঝে গাভী বিতরণ

    শিবচরে হত দরিদ্রদের মাঝে গাভী বিতরণ

  • 'নতুন প্রজন্মের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে'  _ হেলেন জেরিন খান

    'নতুন প্রজন্মের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে' _ হেলেন জেরিন খান

  • রাজৈরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে কিশোরী নিহত, মা-বোনসহ আহত ৪

    রাজৈরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে কিশোরী নিহত, মা-বোনসহ আহত ৪

  • 'শুধু ভালো ফল নয়, মানবিক গুণাবলিও অর্জন করতে হবে’—শিবচরে ইউএনও এইচ. এম. ইবনে মিজান

    'শুধু ভালো ফল নয়, মানবিক গুণাবলিও অর্জন করতে হবে’—শিবচরে ইউএনও এইচ. এম. ইবনে মিজান

  • ভাঙ্গার মালিগ্রামে রেলিংয়ের সাথে ট্রাকের ধাক্কা, আহত ৩

    ভাঙ্গার মালিগ্রামে রেলিংয়ের সাথে ট্রাকের ধাক্কা, আহত ৩

  • নৌকা বাইচে ঐতিহ্য ফিরেছে ভাঙ্গার কুমার নদে

    নৌকা বাইচে ঐতিহ্য ফিরেছে ভাঙ্গার কুমার নদে

  • মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যববসায়ী আটক

    মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যববসায়ী আটক

সব খবর

  • অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

    অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

  • শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

    শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

  • শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

    শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

  • শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

    নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

  • শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

    শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

  • শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

    শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

  • বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

    বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

  • জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

    জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

  • প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প:  শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

    প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প: শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

সব খবর

আরও পড়ুন

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৬৫ জনে দাঁড়িয়েছে

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৬৫ জনে দাঁড়িয়েছে

হোয়াইট হাউসের বাইরে গুলি, সন্দেহভাজন নিহত

হোয়াইট হাউসের বাইরে গুলি, সন্দেহভাজন নিহত

যুক্তরাষ্ট্রে মসজিদে তিনজনকে হত্যার পর সন্দেহভাজন ২ কিশোরের আত্মহত্যা

যুক্তরাষ্ট্রে মসজিদে তিনজনকে হত্যার পর সন্দেহভাজন ২ কিশোরের আত্মহত্যা

চীন-রাশিয়ার এতো কাছে আসার পেছনে কারণ কী?

চীন-রাশিয়ার এতো কাছে আসার পেছনে কারণ কী?

প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া

Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.

অনুসরণ করুন

স্বত্ব দক্ষিণের খবর

Developed by Vida Team