দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
ইকবাল হাসান মাহমুদ টুকু
দক্ষিণের খবর ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১২ এএম
আপডেট: রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:২০ পিএম
কাঁপা কাঁপা শব্দে ওপাশ থেকে ভেসে আসল আরেক তরুণীর কণ্ঠ। ওরা ৫ বান্ধবী। আফগানিস্তানের তালেবান শাসনের কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও গোপনে বই পড়ছেন তারা।
এক একটি বই পড়া শেষ হলে তা নিয়েই অলোচনার ঝড় তোলেন এই ৫ বান্ধবী। নারীদের ওপর কঠোর বিধিনিষেধের মধ্যেও আফগানিস্তানে গড়ে উঠেছে নারীদের ‘বই ক্লাব’। ক্লাবটির নিরাপত্তা সতর্কতা বিবেচনায় প্রতিবেদনে এলাকার নাম প্রকাশ করা হয়নি। দ্য গার্ডিয়ান।
শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার পরও প্রতি সপ্তাহে দেখা করে এই ৫ বান্ধবী। একসঙ্গে হয়ে আব্বাস মারুফি, জোয়া পিরজাদ, আর্নেস্ট হেমিংওয়ে ও জর্জ অরওয়েলের লেখা পড়েন তারা। প্রতি বৃহস্পতিবার জমে উঠে এই বই পড়ার আসর। বই পড়া তাদের কাছে শুধু বিনোদন নয়। বরং জীবন ও পৃথিবীকে বোঝার একটি উপায়।
নিজেদের দলটির নাম দিয়েছেন ‘বই ও কল্পনার নারী’। দলের বেশিরভাগ সদস্য সরাসরি মিলিত হন, তবে ২১ বছর বয়সী পারওয়ানা অন্য জেলায় থাকায় ফোনে যোগ দেন। তালেবান যখন মেয়েদের শিক্ষা বন্ধ করে দেয়, তখন তিনি স্কুল শেষ করার সুযোগও পাননি।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team