দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
Admin
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৮:০২ পিএম
আপডেট: রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:২০ এএম
রাশিয়ায় ভূমিকম্পের জেরে এখন পর্যন্ত যেসব স্থানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে সেগুলোর মধ্যে রাশিয়া, জাপান, তাইওয়ান, ফিলিপাইন, চীন, হাওয়াই, গুয়াম, ক্যালিফোর্নিয়া, আলাস্কা, ওরেগন, ওয়াশিংটন, ব্রিটিশ কলাম্বিয়া, মেক্সিকো, পেরু, ইকুয়েডর, নিউজিল্যান্ডও রয়েছে।
সংবাদমাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) আজ পাপুয়া নিউ গিনি, সলোমন দ্বীপপুঞ্জ এবং ভানুয়াতুর জন্য সুনামি হুমকির সতর্কতা জারি করেছে। বিষয়টি জানিয়েছে পাপুয়া নিউ গিনিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাস।
দূতাবাসটি ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক করে বলেছে, আপনি যদি উপকূলীয় এলাকায় থাকেন এবং অস্বাভাবিক সমুদ্রস্রোত বা শক্তিশালী ও দীর্ঘ সময় ধরে কম্পন অনুভব করেন, তাহলে সঙ্গে সঙ্গে উঁচু স্থানে সরে যান।
সতর্ক বার্তায় আরও বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলীয় অঞ্চল, সমুদ্রসৈকত ও নদীর কাছাকাছি যাবেন না। জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য খাবার, পানি, ওষুধ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র প্রস্তুত রাখুন।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team