দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
Admin
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ০৪:৫৯ পিএম
আপডেট: রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:২০ এএম
ভারত ও চীনের মধ্যে সম্পর্ক বরাবরই সীমান্ত বিরোধ ও ক্ষমতার প্রতিযোগিতার কারণে তিক্ত ছিল। কিন্তু ট্রাম্পের আকস্মিক ও অপ্রত্যাশিত নীতির কারণে দুই দেশই নিজেদেরকে এক অনিশ্চিত পরিস্থিতিতে দেখতে পাচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের পদক্ষেপ এই দুই দেশের মধ্যে সম্পর্কের পরিবর্তনকে ত্বরান্বিত করছে। এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের পরিচালক ফারওয়া আমের বলেন, যুক্তরাষ্ট্রের কঠোর নীতির মুখে আমরা ভারত-চীন সম্পর্কে আরও বেশি ঘনিষ্ঠতা দেখতে পাব।
এই নতুন সম্পর্কের প্রতিফলন দেখা যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন চীন সফরে। সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে যোগ দিতে মোদি সাত বছরের মধ্যে প্রথমবারের মতো চীন সফর করবেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় মোদির এই বৈঠকেকে ‘স্বাগত’ জানিয়েছে। বেইজিং আশা প্রকাশ করেছে, এই শীর্ষ সম্মেলন ফলপ্রসূ হবে।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team