দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
দক্ষিণের খবর ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩২ পিএম
আপডেট: রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:২০ এএম
বিতর্ক যেন তাকে পিছু ছাড়ছেই না। কখনো পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ, কখনো কথার বরখেলাপ করা, কখনো মিথ্যার আশ্রয় নেওয়া। তবে সব কিছুর ঊর্ধ্বে ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার সিদ্ধান্ত নেওয়া। যা তাকে প্রচণ্ড সমালোচনার মুখে ফেলে দেয়।
এসব বিতর্ক ঢাকতে তিনি নেন নাটকের আশ্রয়। নিজের পরিচালনা পর্ষদের কাউকে কিছু না বলে তিনি জরুরিভাবে পাকিস্তান চলে যান। যাওয়ার আগে নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি ম্যাসেজ দিয়ে যান পিসিবির চেয়ারম্যানের জরুরি তলবে তিনি পাকিস্তান যাচ্ছেন। সেখান থেকে ফিরে এসে তিনি বেশ গর্ব করে কয়েকটি মিডিয়াতে সাক্ষাৎকারে জানান তার অনুরোধেই ভারতের বিপক্ষে পাকিস্তান ম্যাচ খেলতে রাজি হয়েছে!
এটি যে তার সাজনো নাটক তা বুঝতে কারও বাকি ছিল না। কারণ অনেকেই হাসাহাসি করে বলতে থাকেন, যে ব্যক্তি নিজের দেশকে খেলানোর জন্য নিজ সরকারকে বোঝাতে পারেন না, সেখানে তিনি আরেকটি দেশকে খেলানোর জন্য বোঝাতে সক্ষম হয়েছেন। এটা মিথ্যাচার ছাড়া আর কিছুই না। তার এ রকম বক্তব্য অনেকে বিশ্বাসই করতে পারেননি। আবার কেউ কেউ বিশ্বাসও করেছিলেন। যারা করেছিলেন, এবার তাদের সামনে প্রকাশ হয়ে যায় বুলবুলের আরেকটি মিথ্যাচার।
ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে শ্রীলঙ্কায় গিয়েছিলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি। খেলা শেষে তিনি দেখা করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের সঙ্গে। সেখানে তিনি জানান শ্রীলঙ্কার প্রেসিডেন্টের অনুরোধেই তারা ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হয়েছেন। বিসিবির সভাপতির নাম একটি বারের জন্যও উল্লেখ করেননি!
পাকিস্তান সফর শেষে দেশে ফিরে এসে পাক-ভারত ম্যাচ নিয়ে গর্ব করার পাশাপাশি আমিনুল ইসলাম বুলবুল আইসিসির থেকে বাংলাদেশের জন্য অনেক পুরস্কারও নিয়ে এসেছেন বলে জানান। সেখানেও ছিল তার শুভংকরের ফাঁকি। টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার কারণে আইসিসি বাংলাদেশকে কোনো জরিমানা করেনি ঠিক, কিন্তু ২০৩১ সালের আগে বাংলাদেশ আইসিসিরি যেকোনো একটি ইভেন্টে আয়োজন করবে, সেখানে ছিল মিথ্যা সান্ত্বনা। কারণ ছেলেদের ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাগতিক আগেই চূড়ান্ত হয়ে গেছে।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team